পহেলগাঁও হামলাকে উপজাতি সংঘর্ষের সঙ্গে তুলনা, বিজয়ের বিরুদ্ধে FIR দায়ের

যদি এটি চলতে থাকে তবে তারা আবারও তাঁদের আক্রমণ করবে। তাঁরা ৫০০ বছর আগে আদিবাসীদের মতো আচরণ করবে। সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আদিবাসী’ সম্প্রদায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে আবারও বিতর্কে জড়ালেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ এপ্রিল হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিজয়ের আসন্ন সিনেমা ‘রেট্রো’ ‘প্রি-রিলিজ’ ইভেন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ছবির টিম এবং নায়ক বিজয় দেবরাকোন্ডা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী সম্প্রদায় নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন বিজয় দেবরাকোন্ডা। সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছেন অভিনেতা। আদিবাসীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করার অপরাধে উপজাতি আইনজীবী সমিতির সভাপতি কিষণরাজ চৌহান বিজয় দেবেরকোন্ডার নিন্দা করেছেন। পাশাপাশি বিজয় দেবেরকোন্ডার বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে মামলার দাবিতে হায়দরাবাদের সঞ্জীব রেড্ডি নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আদিবাসী সংগঠনগুলি বিজয়ের কাছ থেকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। ২৬ এপ্রিলের সেই অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল সন্ত্রাসীদের শিক্ষিত করে তোলা। তাদের মগজ ধোলাই না করা। তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যে, কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের।” এরপরেই তিনি আদিবাসী সম্প্রদায়কে নিয়ে বলেন যে, ‘ভারতের পাকিস্তানকে আক্রমণ করার দরকার নেই। কারণ পাকিস্তানিরা নিজেরাই তাদের সরকারের জন্যে বিরক্ত। যদি এটি চলতে থাকে তবে তারা আবারও তাঁদের আক্রমণ করবে। তাঁরা ৫০০ বছর আগে আদিবাসীদের মতো আচরণ করবে। সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করবে।”

 

বিজয়ের এই মন্তব্য ভাইরাল হতেই উত্তপ্ত হয়ে উঠেছে উপজাতি, আদিবাসী সম্প্রদায়ের সংগঠনগুলি। এই বিষয়ে উপজাতি আইনজীবী সমিতির সভাপতি কিষণরাজ চৌহান আরও জানিয়েছেন যে, “এটি কেবল বাকস্বাধীনতার বিষয় নয়। এটি প্রান্তিক সম্প্রদায়ের সম্মান। পাশাপাশি সাংবিধানিক সুরক্ষার বিষয়। আমরা SC/ST নির্যাতন আইনের অধীনে অভিনেতার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।” অন্যদিকে আদিবাসী সংগঠনগুলি জানিয়েছে যে, সেদিনের সেই অনুষ্ঠানে বিজয় মূলধারার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার উপস্থিতিতে মন্তব্যটি করেছেন। ভিডিওটি এখন অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তবে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। কাজের ক্ষেত্রে, বিজয়কে পরবর্তীতে ‘কিংডম’ ছবিতে দেখা যাবে, যা ৩০ মে, বিশ্বজুড়ে মুক্তি পাবে। বর্তমানে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার সঙ্গে সম্পর্কের গুজবের জন্যে আলোচনায় আছেন ‘দ্য কমরেড’ তারকা। তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে গেলেও এখনও সম্পর্কের শিলমোহর দেননি।

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

অনলাইন বেটিং অ্যাপের প্রচার, ইডির নজরে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা-সহ ২৯ তারকা

দলিতদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে দেবেরাকোন্ডা, SC/ST আইনে মামলা দায়ের

‘আমি কাউকে কষ্ট দিতে চাই নি’, আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমাপ্রার্থী বিজয়

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]