‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

'কিংডম' রিলিজের আগেই অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা।9

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। বর্তমানে হাসপাতালে ভর্তি রশ্মিকা মান্দান্নার গুজব প্রেমিক। কিন্তু কী হয়েছে অভিনেত্রী? ছবি রিলিজের প্রস্তুতির মধ্যে হাসপাতালে যেতে হল তাঁকে? আসলে ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা। তাই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। যদিও এই বিষয়ে অভিনেতা বা অভিনেতার দল এখনও কিছু জানায়নি। জানা গিয়েছে, আগামী কয়েকদিন তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে।

সূত্রের খবর, বিজয়ের পরিবার হাসপাতালে রয়েছেন। ছেলের খেয়াল রাখছেন তাঁর বাবা-মা। অভিনেতা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। দিন কয়েক ধরেই বিজয় তাঁর আসন্ন ছবি “কিংডম”-এর প্রচার করছেন। যেখানে তাঁকে সম্পূর্ণ অন্যরকম অবতারে দেখা যাবে, যা আগে কখনও তাঁকে দেখা যায়নি। ছবিটি স্বাধীনতা-পরবর্তী সিংহলী-তামিল সংঘাতের পটভূমিতে তৈরি। কিংডমে অভিনেত্রী ভাগ্যশ্রী বোর্সের প্রেম করবেন বিজয় দেবেরাকোন্ডা। এছাড়াও ছবিতে সত্যদেবও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি অ্যাকশনে পরিপূর্ণ থাকবে। তবে গৌতম তিন্নানুরি পরিচালিত, কিংডম গত ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তিতে বিলম্ব হয়েছে। এটি ৪ জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ছবিটির মুক্তি আবারও স্থগিত করা হয়েছে। অবশেষে ৩১ জুলাই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে কিংডম।

এদিকে মাস কয়েক ধরেই একটি বিতর্কিত মন্তব্যের জন্যে আইনী ঝামেলা পোহাতে হচ্ছে নায়ক কে। দিন কয়েক আগে উপজাতি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে অভিনেতার বিরুদ্ধে SC/ST আইনে মামলা করা হয়েছিল। গত এপ্রিলে হায়দরাদে কিংডমের অডিও লঞ্চ অনুষ্ঠানে পহেলগাঁও হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনার কথা বলতে গিয়ে বিজয় বলেছিলেন, “ভারতের পাকিস্তান আক্রমণ করারও দরকার নেই কারণ পাকিস্তানিরা নিজেরাই তাঁদের সরকারে বিরক্ত এবং যদি এটি চলতে থাকে তবে তারা তাদের আক্রমণ করবে। তারা ৫০০ বছর আগে আদিবাসীদের মতো আচরণ করে, সাধারণ জ্ঞান ছাড়াই লড়াই করে।” আর এতেই বিরক্ত হয়েছেন এটি আদিবাসী সম্প্রদায়। এছাড়াও এই মাসের শুরুতে অভিনেতার বিরুদ্ধে অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলাও দায়ের করা হয়েছিল, কারণ তার বিরুদ্ধে দূষিত বেটিং অ্যাপ প্রচার এবং তরুণদের বিভ্রান্ত করারও অভিযোগ আনা হয়েছিল।

অনলাইন বেটিং অ্যাপের প্রচার, ইডির নজরে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা-সহ ২৯ তারকা

দলিতদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে দেবেরাকোন্ডা, SC/ST আইনে মামলা দায়ের

‘আমি কাউকে কষ্ট দিতে চাই নি’, আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমাপ্রার্থী বিজয়

পহেলগাঁও হামলাকে উপজাতি সংঘর্ষের সঙ্গে তুলনা, বিজয়ের বিরুদ্ধে FIR দায়ের

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]