অনলাইন বেটিং অ্যাপের প্রচার, ইডির নজরে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা-সহ ২৯ তারকা

আবারও আইনী বিপাকে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবতী-সহ ২৯ জন দক্ষিণী সেলিব্রিটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও আইনী বিপাকে প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবতী-সহ ২৯ জন দক্ষিণী সেলিব্রিটি। অনলাইন জুয়া অ্যাপের প্রচার চালানোর কারণে দক্ষিণের এই বড় বড় তারকার উপর নজর রাখছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ইডি। ২৯ জন তারকার বিরুদ্ধে বেটিং অ্যাপ অনুমোদনের জন্য মামলা দায়ের করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র অভিনেতা, প্রভাবশালী এবং অসংখ্য ইউটিউবার। যাদের বিরুদ্ধে এই ধরনের বেটিং অ্যাপ প্রচার করার অভিযোগ রয়েছে। ১৮৬৭ সালের পাবলিক জুয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আসলে গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা স্থাপনের জন্যে নামি তারকাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে প্রচার করানো হয়।

কিন্তু মাদকের মতো বিজ্ঞাপনে তারকাদের অংশগ্রহণ একেবারেই স্বীকার্য নয়, কারণ তারকা হয়ে ভক্তদের জুয়া খেলার বা মাদক গ্রহনের লোভ দেখাচ্ছেন। এটাই একেবারেই স্বীকার্য নয়, এই অভিযোগের ভিত্তিতে এর আগেও অনেক অভিনেতা আইনী বিপাকে পড়েছেন।সেই কারণে রাতারাতি তাঁরা বিজ্ঞাপনের সঙ্গে চুক্তি শেষ করেছেন। এই তারকাদের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) অধীনে তারকাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা, রানা দাগ্গুবাতি ছাড়াও, অভিযুক্তদের তালিকায় তেলেগু চলচ্চিত্র শিল্পের আরও বেশ কয়েকজন বিশিষ্ট নাম রয়েছে, যার মধ্যে মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, প্রণিতা সুভাষ এবং অনন্যা নাগেলা, শ্রীমুখী, শ্যামলা, বর্ষিনী সৌন্দরাজন, হর্ষ সাই, বাসন্তী কৃষ্ণান, অমরুতা চৌধুরী, নয়নী পাভানি, শোবা শেঠি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, এবং বেয়া সানি যাদবের মতো প্রভাবশালীরাও রয়েছেন। হায়দরাবাদ এবং সাইবারাবাদ পুলিশ এর আগে বিশাখাপত্তনম, সূর্যপেট, সাইবারাবাদ এবং অন্যান্য এলাকায় এই শিল্পীদের বেশিরভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

দলিতদের নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে দেবেরাকোন্ডা, SC/ST আইনে মামলা দায়ের

‘আমি কাউকে কষ্ট দিতে চাই নি’, আদিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যে ক্ষমাপ্রার্থী বিজয়

পহেলগাঁও হামলাকে উপজাতি সংঘর্ষের সঙ্গে তুলনা, বিজয়ের বিরুদ্ধে FIR দায়ের

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]