প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহের জোড়া অর্ধশতরানের দৌলতে কলকাতার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল পঞ্জাব কিংস। শনিবার (২৬ এপ্রিল) প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০১ রান তুলেছেন শ্রেয়স আইয়াররা। শুরুটা দুর্দান্ত হলেও শেষের ওভারগুলিতে বড় রান সংগ্রহ করতে পারেননি  পঞ্জাবের ব্যাটাররা। কলকাতার সফলতম বোলার বৈভব অরোরা চার ওভারে ৩৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। শুরু থেকেই কলকাতার বোলারদের রেয়াত না করে হাত খুলে মারতে শুরু করে দেন দুজনে। মাত্র ২৭ বলেই ৫০ রান তোলেন পঞ্জাবের দুই ওপেনার। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৬ রান তোলে শ্রেয়সের দল। মাত্র ২৭ বলেই আটটি চার ও দুটি ছক্কায় নিজের অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য।

দুই ব্যাটারের হাতে নির্দয় মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন কলকাতার তথাকথিত বাঘা-বাঘা বোলাররা। সুনীল নারাইনের এক ওভারে ২১ রান তোলেন পঞ্জাবের দুই ব্যাটার। ১০.৩ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১২তম ওভারে বল করতে এসে পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙতে সফল হন আন্দ্রে রাসেল। ৩৫ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। খানিকবাদেই ৩৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন প্রভসিমরন সিংহ। আর অর্ধশতরান পূর্ণের পরে রুদ্রমূর্তি ধারণ করে তিনি। চার ও ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন। ১৪তম ওভারে প্রভসিমরানের সহজ ক্যাচ ফেলেন হর্ষিত রানা। তখন ৬৩ রানে ব্যাট করছিলেন পঞ্জাবের ওপেনার। শেষ পর্যন্ত পরের ওভারেই সাজঘরে ফেরেন। আউটের আগে ৪৯ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্রভসিমরন।

তাঁর আউটের সঙ্গে সঙ্গেই ম্যাচের উপরে খানিকটা নিয়ন্ত্রণ কায়েম করে কেকেআর। কেননা পর পর ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কো জানসেন। দুজনেই তিন রান করে আউট হন। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি। ফলে রানের পাহাড় গড়তে পারেনি পঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০১ রান তোলে। শ্রেয়স ২৫ ও জস ইংলিস ১১ রানে অপরাজিত থাকেন।

মুম্বইকে হারিয়ে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করল পঞ্জাব

অস্তিত্ব রক্ষার ম্যাচে ইডেনে আজ পঞ্জাবের মুখোমুখি কলকাতা, ঘরের মাঠে জিতে পারবে নাইটরা?

দিল্লির উদাসীনতায় প্রায় ভেস্তে যাচ্ছিল প্রিয়াংশ আর্যর ক্রিকেট কেরিয়ার

ধোনিদের বিরুদ্ধে ৩৯ বলে শতরান করা কে এই প্রিয়াংশ আর্য?

অনামী প্রিয়াংশের দুরন্ত শতরানে চেন্নাইকে ২২০ রানের লক্ষ্য দিল পঞ্জাব

লখনউয়ের এই বোলারের উপর চটল BCCI, করল বিশাল জরিমানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]