Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এখানে রান্না করতাম, সব পুড়িয়ে দিয়েছে’, কমিশনের সামনেই কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন থেকেই রাজ্যের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। কোথাও বাড়ি-ঘর পুড়িয়ে ফেলা হয়েছে তো কোথাও আবার কুপিয়ে খুন করার মতো ঘটনাও দেখা গিয়েছে। এই সব মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের অবস্থা খতিয়ে দেখতে শনিবার মুর্শিদাবাদ গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সদস্যরা। সেখানেই কান্নায় ভেঙে পরতে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। মহিলা কমিশনের সামনে ডুকরে কান্না এক মহিলার।  ঘরবাড়ি, দোকানপাট ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ বাদ যায়নি কিছুই।

শুক্রবার প্রথমে বহরমপুরে যান মহিলা কমিশনের ওই ৬ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে তাঁরা যান মালদায়। বহু মানুষ আতঙ্কে মুর্শিদাবাদ থেকে পালিয়ে পাশের জেলায় গা ঢাকা দেয় প্রাণের ভয়। তাঁদের সঙ্গে কথা বলার পর শনিবার কমিশনের প্রতিনিধি দল যান মুর্শিদাবাদের ধুলিয়ানে। কমিশনের সদস্যদের দেখেই কান্নায় ভেঙে পড়েন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

জাফরাবাদ, বেতবুনিয়া, রানিপুরের অধিকাংশ বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। এ দিন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রোহতকার সেই সব বাড়িতে যান। ভিতরে ঢুকে দেখেন। তাঁকে দেখে এগিয়ে আসেন এক বৃদ্ধা। কাঁদতে কাঁদতে বলেন, “আমি বয়স্ক মানুষ, কিছু টাকা জমিয়েছিলাম। সে সবও নিয়ে চলে গিয়েছে।” পাশ থেকে একজন বলে ওঠেন, “আমারও ২ লক্ষ ২০ হাজার টাকা লুট করেছে।”

মহিলা কমিশনের সদস্যদের দেখে প্ল্যাকার্ড, পোস্টার হাতে জড়ো হন স্থানীয়রা। তাঁদের দাবি, “গ্রামে বিএসএফের স্থায়ী ক্যাম্প চাই। না হলে সমস্যার সমাধান হবে না।” জাফরাবাদে বাবা-ছেলে খুনের বিচারের দাবিও তোলেন তাঁরা। এলাকা ঘুরে দেখে কমিশনের চেয়ারপার্সন বিজয়া বলেন, “পরিস্থিতি গুরুতর।” দিল্লি ফিরে কমিশন এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00