২১ তারিখ ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, জানালেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা স্বস্তি দিয়েছে চাকরিহারা শিক্ষকদের। আপাতত ‘টেন্টেড’ (অযোগ্য) তালিকায় নাম না-থাকা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত।

পড়ুয়াদের কথা ভেবেই সুপ্রিম কোর্টের এই রায়। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আপাতত স্বস্তি পাওয়া গিয়েছে। আমাদের জন্য এই রায় আশাব‍্যঞ্জক।’ একইসঙ্গে শিক্ষামন্ত্রীর আশ্বাস, সমস্ত আইনি সহায়তা নিয়ে বঞ্চিত ও চাকরিহারাদের পাশে আছে সরকার। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত বঞ্চিত ও যোগ্যদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে পারছি, ততক্ষণ স্বস্তি নেই। বঞ্চিতদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন, সরকার আছে।’

রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও একবার শিক্ষক শিক্ষিকাদের কাজে ফেরার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমরা তো আগেই বলেছিলাম আপনারা কাজে ফিরুন। সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আইনি সহায়তা নিয়ে আপনাদের পাশে আছেন, থাকবেন।’ আগামিকাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনও তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি। তাই এরকম কোনও তালিকা প্রকাশের প্রশ্ন নেই।’ তবে এ প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন পূর্ব ঘোষণা অনুযায়ী, এসএসসি ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে।

৩ এপ্রিলের এসএসসি মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ আবেদন নিয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতেই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের এদিন শর্তসাপেক্ষে কর্মক্ষেত্রে ফেরার অনুমতি দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। অন্যদিকে, শিক্ষকরা এই রায়ে স্বস্তি পেলেও কী হবে চাকরিহারা শিক্ষাকর্মীদের? এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘শুধু চাকরিহারা শিক্ষক নয়, শিক্ষাকর্মীদেরও পাশে আছে সরকার। যথা সময়ে আইনি পরামর্শ মনে রিভিউ পিটিশন দায়ের করা হবে। আইনি সহযোগিতা নিয়ে এর পরের ধাপ কী হবে তা জানানো হবে। আজ যেমন শিক্ষকদের জন্য স্বস্তির খবর এসেছে, তাদের জন্যেও অবশ্যই কিছু না কিছু হবে।’

অযোগ্য শিক্ষকদের বেতন ফেরানোর প্রশ্ন থেকে শুরু শিক্ষকদের পুরোনো সরকারি চাকরিতে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিস্তারিত রায় না পড়ে এবিষয়ে কথা বলা সম্ভব নয় বলে জানিয়ে দেন শিক্ষামন্ত্রী। তবে রাজ্যের চাকরিহারাদের পাশে থেকে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]