মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার বিচার চলবে দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তথা পাকিস্তানি বংশোদ্ভুত তাহাউর রানার বিচার মুম্বইয়ে নয়, দিল্লিতেই চলবে। আজ বুধবার (৯ এপ্রিল) জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তরফে তাহাউরের বিচার সংক্রান্ত মামলা মুম্বই থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। এদিকে বিশেষ বিমানে মার্কিন মুলুক থেকে মুম্বই হামলার কুচক্রীকে নিয়ে আসার পরে কোথায় রাখা হবে এবং নিরাপত্তার কী ব্যবস্থা করা হবে, তা নিয়ে এদিন সন্ধেয় নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন। প্রায় ২২ মিনিট ধরে ওই বৈঠক চলে।

ইতিমধ্যেই মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে নিয়ে আমেরিকা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান। আজ বুধবার গভীর রাতে কিংবা আগামিকাল ভোরে কুখ্যাত জঙ্গি নেতাকে নিয়ে দেশের মাটিতে নামবেন এনআইএ আধিকারিকরা। নিরাপত্তার কারণেই মাঝপথে কোনও এক অজ্ঞাতস্থানে খানিকক্ষণের জন্য বিমানটির অবতরণের কথা রয়েছে। কিন্তু কোথায় অবতরণ করবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কুখ্যাত জঙ্গি নেতার দেশে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

তাহাউরের প্রত্যর্পণকে ঘিরে দিল্লিতে এনআইএ’র সদর দফতর কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মাছি গলারও উপায় নেই। সূত্রের খবর দেশে ফেরানোর পরে মুম্বইয়ে জঙ্গি হামলার নাটের গুরুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইবে এনআইএ। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পরে মুম্বই পুলিশকেও জেরা করার সুযোগ দেওয়া হবে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

Pahalgam terror attack: পহেলগাঁও হামলায় জড়িত অভিযোগে এনআইএ’র হাতে গ্রেফতার ২

‘বিজেপি-সঙ্ঘ নেতারা চান না গরিবের সন্তানরা ইংরেজি শিখুক’, শাহকে বিঁধলেন রাহুল

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]