Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তরোয়াল ধরেছি, বেশ করেছি’, কুছ পরোয়া নেহি মনোভাব দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাদিন বুলেট ছোটালেও রাম নবমীর শেষলগ্নে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। তৃণমূল নিশানা করতেই কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেছেন, হাতে জোর নেই, তাই অস্ত্র ধরতে পারে না। তাঁর কথায়, রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র থাকবে না, তা হয় নাকি।

রবিবার সারাদিন কলাকাতা থেকে রাজ্যের সর্বত্র পালিত হয়েছে রামনবমী। কোথাও লাঠি হাতে, কোথাও গদা হাতে, কোথাও আবার হকিস্টিক নিয়ে শোভাযাত্রা হয়েছে। কলকাতার নগরপাল মনোজ ভার্মার কড়া নির্দেশ কার্যত উড়িয়েই কোথাও কোথাও দেখা মিলেছে অস্ত্রের আস্ফালনের।

রামনবমীতে সকাল থেকে বুলেট চালিয়ে, নকল গদা হাতে দেখা গেলেও শেষলগ্নে এসে হাতে ধারালো অস্ত্র ধরে নিয়েছিলেন দিলীপ ঘোষ। খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় রামনবমী উদযাপন সমিতির মঞ্চে হাতে তুলে নিয়েছেন ধারালো তরোয়াল। এরপরেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

খড়্গপুরের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী বলেন, শেষ লগ্নে এসে হাতে ধারালো অস্ত্র ধরে প্ররোচনা দেওয়ার চেষ্টা করলেন। তৃণমূল নেত্রী রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূলও রামনবমী পালন করেছে। তৃণমূলকে হাতে অস্ত্র তুলে নিতে হয়নি। এই প্রসঙ্গে তিনি গান্ধীজি ও নাথুরাম গডসে প্রসঙ্গ টেনেছেন। অশান্তি বাঁধানোর চেষ্টা হলে রাস্তায় নেমেই এর জবাব দেওয়া হবে।

পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। খড়গপুর শহরের বোগদাতে চা-চক্র থেকে তাঁর হুঁশিয়ারি, হাতের জোর নেই, তাই ধরতে পারে নি। তিনি এর আগেও অস্ত্র ধরেছেন, প্রয়োজনে পরবর্তীকালেও ধরবেন।

রামনবমীর দিন কার্যত রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করেছে রামভক্তরা। বেশির ভাগ শোভাযাত্রায় দেখা গিয়েছে সম্প্রীতির বার্তা।

 

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

0:00