Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বার্তার দিকে তাকিয়ে চাকরিহারারা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের দুই বিচারপতির রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়ে কর্মহীনদের সারিতে ভিড় জমিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ওই রায় নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। রাজনৈতিক ফায়দা লুটতে আসরে নেমে পড়েছে বিরোধী শিবির। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সমাজমাধ্যমে কু‍ৎসা প্রচারে নেমেছে মহাশূন্য অভিযানে সামিল সিপিএম সমর্থক নেটা নাগরিকরা। এই পরিস্থিতিতেই আজ সোমবার (৭ এপ্রিল) নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষকদের একটি মঞ্চের সভায় হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকার কথা শুভাপ্রসন্ন ভট্টাচার্য, লেখক আবুল বাশারের সূত্রের খবর, দু’জন চাকরিহারা বক্তব্য রাখবেন সভায়। চাকরিহারাদের প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান সভায় কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে চাকরিহারারা।যদিও আইনজ্ঞরা মনে করছেন, শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো বাদে রাজ্যের কাছে আর কোনও পথ খোলা নেই। তবুও চাকরিহারাদের জন্য অন্য কোনও দিশার সন্ধান দিতে পারেন কিনা মুখ্যমন্ত্রী, তার দিকেই সবার নজর থাকবে।

যদিও আজকে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর বৈঠক বয়কটের জন্য কলকাঠি নেড়েছিল সিপিএম ক্যাডার হিসাবে পরিচিত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ ক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি ক্যাডার হিসাবে পরিচিত চাকরিহারারা। আরজি কর কাণ্ডের আদলে লাগাতার রাস্তায় আন্দোলন করে রাজ্য সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার মতো পথে হাঁটার পক্ষষপাতী ছিলেন তারা। যদিও সিংহভাগ চাকরিহারারা তাতে আপত্তি জানিয়েছছেন। তাঁদের সাফ কথা, কোনও রাজনৈতিক দলের ফায়দা লাভের জন্য দাবার বোড়ে হিসাবে ব্যবহৃত হবেন না। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬’  রবিবার সন্ধ্যায় শহিদ মিনারের পাদদেশে আয়োজিত এক সভা থেকে জানিয়ে দিয়েছে, তারা মুখ্যমন্ত্রীর সভায় যাবে। সেখানে বিচার চাইবে তারা। মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য তারা বিশেষ পাসের ব্যবস্থাও করেছে। সংগঠনের তরফে মেহেবুব মণ্ডল বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধানই নন। আমাদের অভিভাবকও। তাই তার কাছে বিচার চাইতে যাব। আমরা রাজ্য সরকারের কর্মচারী। আমরা চাকরি হারিয়ে মৃত্যুদণ্ড পেয়েছি। আগামী দিনে যাতে চাকরি করতে পারি, মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে।’

তবে সোমবার নেতাজি ইন্ডোরের সভায় হাজির থাকার সিদ্ধান্ত নিলেও সরকারের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধান না হলে কোনও রাজনৈতিক দলকে তারা বিধানসভা নির্বাচনে লড়তে দেবেন না। চাকরি না-ফেরানো হলে তাঁরা চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন। গণ-আত্মহত্যা করবেন তাঁরা।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00