মদন তামাং হত্যা মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিমল গুরুংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের খুনের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং-র। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। এই খুনের মামলায় বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বিমল গুরুং। শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ করতে রাজি হয়নি।

বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তিনি জামিনেই রয়েছেন। আগে ট্রায়াল কোর্টের মামলা শেষ হোক। জামিনে মুক্ত থাকলে চার্জশিট গঠন করতে সমস্যা কোথায় ?

প্রসঙ্গত, ২০১০ সালের দার্জিলিঙে সভা করতে গিয়ে খুন হয়েছিলেন গোর্খা লিগ সভাপতি মদন তামাং। রাস্তার ওপরে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছিল। এই খুনে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নিকল তামাংকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায় নিকল তামাং। এরপরেই সিবিআই-এর হাতে যায় মামলা।

সিবিআই-এর  চার্জশিটে বিমল গুরুং থেকে শুরু করে রোশন গিরি, আশা গুরুং, বিনয় তামাংয়ের মতো পাহাড়ের ৪৮ জন নেতার নাম ছিল। সেই মামলাতেই বিমল গুরুংকে সিবিআই-র মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টর বিচারপতি শুভেন্দু সামন্ত। বলা হয়েছিল,  বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। এরপরেই সু্প্রিম দরজায় কড়া নাড়েন বিমল গুরুং। কিন্তু সেখান থেকেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাত বহাল রইল কলকাতা হাইকোর্টে রায়।

 

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]