Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজি করে ‘গণধর্ষণ’ হয়নি, হাইকোর্টে ফের জানাল CBI

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার আরজি করের তরুণী চিকি‍ৎসকের সঙ্গে গণধর্ষণের তত্ত্ব খারিজ করল সিবিআই।  শুক্রবার (২৮ মার্চ) কলকাতা  হাইকোর্টে এক মামলার শুনানিতে কেন্দ্রীয তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আরজি করের ঘটনায় ‘গণধর্ষণ’ হয়নি। শুধু নথি বা মোবাইলের তথ্য প্রমাণ নয়, ১৪ জন চিকি‍ৎসককে নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী এখনও একজনই ঘটনা ঘটিয়েছে। 

নতুন করে আরও গভীরভাবে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা চিকি‍ৎসকের বাবা ও মা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলার শুনানি ছিল। বিচারপতির এক প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল জানান ‘আরজি করের তরুণী চিকি‍ৎসককে ধর্ষণের ঘটনায় শুধুমাত্র ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী সঞ্জয় রায় জড়িত। কোনও গণধর্ষণের ঘটনা ঘটেনি। তদন্তে নেমে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেই এ বিষয়ে অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছে। তাছাড়া বিশেষজ্ঞ চিকি‍ৎসকরাও তাদের মতামতে জানিয়েছেন, নির্যাতিতা গণধর্ষিতা হননি।’ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ‘তাহলে সিবিআই এই মুহূর্তে কী করছে ?’ উত্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, ‘ঘটনা ঘটার পরবর্তী পর্যায়ে যা যা অপরাধ সংগঠিত হয়েছিল, তথ্যপ্রমাণ নষ্ট করা থেকে অন্যান্য যেসব অপরাধের বিষয় উঠে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ নষ্টের ক্ষেত্রে কে বা কারা যুক্ত রয়েছে ? বা কারা যুক্ত থাকতে পারে ? তা দেখা হচ্ছে।’

বিচারপতি জানতে চেয়েছিলেন, তদন্ত শেষ করতে কতদিন লাগবে ? সিবিআইয়ের আইনজীবী জানান, সেটা এখনই তারা বলতে পারছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসাবে আরও বিস্তারিত তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে। ঘটনা ধামাচাপা দেওয়ার কোনও চেষ্টা চলছিল কিনা, তার উপরেই বিশেষ আলোকপাত করা হচ্ছে।’ এদিনের শুনানিতে আরজি কর মামলায় পুলিশের কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি রয়েছে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করের তরুণী চিকি‍ৎসকের দেহ উদ্ধারের পরেই সিপিএমপন্থী জুনিয়র চিকি‍ৎসক থেকে শুরু করে সমাজমাধ্যমে সক্রিয় নেটা নাগরিকরা ‘গণধর্ষণ’-এর তত্ত্ব প্রচারে আদাজল খেয়ে ময়দানে নেমেছিলেন। তাদের সঙ্গে কোরাস সুরে গলা মিলিয়েছেন কট্টর তৃণমূল বিরোধী এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যবসা চালানো বেশ কয়েকটি হাসপাতালের চিকি‍ৎসক।

এর আগে এদিন আর জি কর হাসপাতালে তরুণী চিকি‍ৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আরও একটি স্ট্যাটাস  রিপোর্ট জমা  দেয় সিবিআই। শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়,  আরও তিন জনের সিডিআর ও কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00