Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক দুর্ঘটনা দেরাদুনে, কয়লা বোঝাই ট্রাকে পিষে গেলেন দু’জন

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের (Dehradun) লাচ্চিওয়ালা টোলে এক বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। খননকার্য শেষ করে আসা কয়লা বোঝাই একটি ট্রাক টোল-এ দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। গাড়িতে ছিলেন তেহরি আদালতের দুই কর্মচারী। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকাল ৭:২৯ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি ট্রাক এবং খুঁটির মাঝখানে আটকে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় তদন্ত। ঋষিকেশ পুলিশ ট্রাক চালককে হেফাজতে নিয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।

এসপি রুরাল ঋষিকেশ (Rishikesh) জয়া বালুনি এই প্রসঙ্গে বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। ইজন নিহত হয়েছেন। গাড়িটি সম্পূর্ণ পিষ্ট হয়ে আটকে গিয়েছে। নিহতদের দেহ গাড়ি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার ছবিও সামনে এসেছে। একই সাথে আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেরাদুন পাহাড়ি অঞ্চল। প্রতি বছর, দেরাদুনে ১,০০০-এরও বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়, পাহাড়ি ভূখণ্ডের ঝুঁকিপূর্ণ, আঁকাবাঁকা এবং সরু রাস্তাগুলি প্রায়শই বিপদকে আরও বাড়িয়ে তোলে।

দিন দশেক আগেই দেরাদুনের রাজপুর রোডে সাঁই মন্দিরের কাছে একটি দ্রুতগামী বিলাসবহুল মার্সিডিজ গাড়ি চার পথচারীকে ধাক্কা দেয়। চারজনেরই মৃত্যু হয়। শুধু তাই নয়, মার্সিডিজটি একটি বাইককে ধাক্কা দেয়। তাতেও দুজন গুরুতর আহত হয়েছিলেন।

গত বছর ১২ নভেম্বর দেরাদুনের ওএনজিসি চকের একটি প্রধান মোড়ে রাত দেড় টার দিকে ইনোভা গাড়ির সাথে দ্রুত গতিতে চালিত একটি কন্টেইনার ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হন।

মাথায় ২০ কোটির ঋণের বোঝা, গাড়িতেই আত্মঘাতী একই পরিবারের ৭

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

হৃষীকেশে র‍্যাফটিং করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক

দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় ছড়িয়ে মুণ্ডুহীন দেহ

চলন্ত বাসেই নাবালিকাকে গণধর্ষণ, নারকীয় ঘটনা বিজেপি শাসিত উত্তরাখণ্ডে

বর্ষায় সৌন্দর্য দেখতে হলে ঘুরে আসুন উত্তরাখন্ডের পুষ্প উদ্যান থেকে

গরমে কুপোকাত! উত্তরাখণ্ডের শৈলশহরে ঘুরে আসতে পারেন

দুই রাজ্যে পথ দুর্ঘটনায় হত ৩০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00