Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাথায় ২০ কোটির ঋণের বোঝা, গাড়িতেই আত্মঘাতী একই পরিবারের ৭

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: দেনার দায়ে আত্মহত্যার ঘটনা ইদানিং সময়ে প্রায়ই ঘটছে। এই তো, সম্প্রতি ট্যাংরার ঘটনা তো দেশ জুড়ে তুলেছিল হই হই রব। এবার প্রায় একই ঘটনা ঘটল দেরাদুনে। দেনার দায়ে আত্মহত্যা করলেন একই পরিবারের ৭ সদস্য। পরিবারের প্রধান সদস্য প্রবীণ মিত্তলের মাথায় ছিল প্রায় ২০ কোটি টাকার বিশাল ঋণের বোঝা। সোমবার রাতে প্রবীণ, তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান সহ আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তাঁরা রেখে গিয়েছিলেন একটি নোট। তাতে তুতো ভাই সন্দীপ আগরওয়ালকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য অনুরোধ করে গিয়েছেন প্রবীণ। সন্দীপের সঙ্গে পাঁচ দিন আগে কথা হয়েছিল তাঁর।

সোমবার দেরাদুনের বাসিন্দা প্রবীণ মিত্তল পরিবারের সদস্যদের নিয়ে বাগেশ্বর ধামে একটি ভক্তিমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রাত্রিবেলা ফেরার পথে পরিবারটি বিষ খেয়ে আত্মহত্যা করে বলে রিপোর্টে প্রকাশ। এক স্থানীয় ব্যক্তি নৈশভ্রমণে বেরিয়ে গাড়িতেই ছয় জনের দেহ আবিষ্কার করলে মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে। তার আগে ওই ব্যক্তি প্রবীণকে ফুটপাথে বসে থাকতেও দেখেছিলেন।

প্রত্যক্ষ্যদর্শী ওই ব্যক্তির কথায়, “আমি আর আমার ভাই ভদ্রলোকের কাছে গেলাম। তাঁকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছে। তিনি বললেন বাগেশ্বর ধাম থেকে ফিরছেন। যেহেতু তাঁরা কোনও হোটেল খুঁজে পাননি, তাই গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাঁকে বলি গাড়িটি বাজার এলাকায় সরিয়ে নিয়ে যেতে।”

এরপরের ঘটনা আরও ভয়াবহ। স্থানীয় ওই ব্যক্তি জানিয়েছেন, “ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি ভাবলাম গাড়িটি উনি সরিয়ে নেবেন। কিন্তু খুব তাড়াতাড়ি ভুল বুঝতে পারলাম। যখন গাড়ির কাছে গিয়ে ভেতরে উঁকি দিলাম, তখন এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। দেখলাম গাড়িতে দুর্গন্ধ, আর তার মধ্যেই রয়েছে ছয়টি মৃতদেহ।”

তাঁর আরও সংযোজন, “আমি ছয়জনকে শুয়ে থাকতে দেখেছিলাম। ওরা একে অপরের গায়ে বমি করছিল। গাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আমি ভদ্রলোককে টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কী। তিনি বললেন তাঁর পরিবার আত্মহত্যা করেছেন, পাঁচ মিনিটের মধ্যে তিনিও মারা যাবেন। মারা যাওয়ার আগে ভদ্রলোক বলেছিলেন যে তিনি বিপুল ঋণের বোঝায় ডুবে আছেন।”

খবর ছড়াতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে সকলকে মৃত ঘোষণা করা হয়।

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

মর্মান্তিক দুর্ঘটনা দেরাদুনে, কয়লা বোঝাই ট্রাকে পিষে গেলেন দু’জন

দেরাদুনে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় ছড়িয়ে মুণ্ডুহীন দেহ

চলন্ত বাসেই নাবালিকাকে গণধর্ষণ, নারকীয় ঘটনা বিজেপি শাসিত উত্তরাখণ্ডে

বর্ষায় সৌন্দর্য দেখতে হলে ঘুরে আসুন উত্তরাখন্ডের পুষ্প উদ্যান থেকে

দুই রাজ্যে পথ দুর্ঘটনায় হত ৩০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00