আর্জেন্টিনার বিরুদ্ধে দলে চার নতুন খেলোয়াড়কে ডেকে নিলেন ব্রাজিল কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ মার্চ ফের বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। ওই দিন বিশ্বকাপের বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। গ্রুপ লিগে শীর্ষে রয়েছে কাতার বিশ্বকাপ জয়ীরা। আর তিন নম্বরে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ওই ম্যাচ ড্র করলেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই সেলেসাওদের। তাই কোনও ঝুঁকি না নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে আরও চার খেলোয়াড়কে দলে ডেকে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

চোটের কারণে নেইমার জুনিয়র দল থেকে ছিটকে যাওয়ায় খানিকটা হলেও বিপাকে পড়েছে ব্রাজিল। যদিও নেইমার ছাড়াই শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে। কিন্তু ওই জয় ছিল যথেষ্টই কষ্টার্জিত। ভিনিসিয়ুস জুনিয়রের জাদুতে ম্যাচের সংযুক্তি সময়ে জয় হাসিল করেছিল সেলেসাওরা। ফলে আর্জেন্টিনার বিরুদ্ধে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ দরিভাল। তাই বিশ্বকাপ জয়ীদের বিরুদ্ধে আরও চার খেলোয়াড়কে ডেকে নিয়েছেন। ওই চার খেলোয়াড় হলেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরাল্ডো, দুই মিডফিল্ডার এদেরসন, জোয়াও গোমেজ ও গোলরক্ষক পালমেইরাসের ওয়েভার্টন।

আচমকাই চার খেলোয়াড়কে ডাকা হল কেন? আসলে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গোলরক্ষক অ্যালিসন বেকার মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। রক্ষণ ভাগের খেলোয়াড় গ্যাব্রিয়েল মাঘালহায়েস কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।  গিমারেজও সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। ফলে তিনিও নিষেধাজ্ঞায় পড়েছেন। জেরসন কোমরের নিজের অংশের পুরনো ব্যথা অনুভব করায় ছিটকে গিয়েছেন।

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে কলম্বিয়ার কাছে হার এড়াল ১০ জনের আর্জেন্টিনা

ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল মেসি-বিহীন আর্জেন্টিনা

বৃহস্পতি রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল, সতর্ক কোচ দরিভাল

ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন ব্রাজিলের কোচ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ফাইনালে উঠে সম্মুখ সমরে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের,দলে নেই নেইমার

২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল, দাবি নেইমারদের কোচের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]