বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ! গ্রেপ্তার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুড়ুল দিয়ে একের পর এক কোপ । তাতেই প্রাণ হারালেন এক মহিলা । সেইসঙ্গে জখম হয়েছেন তিনজন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । সোমবার গভীর রাতে ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে ।

মৃতার নাম ৪৪ বছরের  রাধারানি পাত্র। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত হলেন  রঞ্জিত সাধু।  পুলিশ সূত্রে খবর, গভীর রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয়। রঞ্জিত তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে মাথায়, হাতে আঘাত করতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে এসেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র।  তাদেরকে দেখেই  রঞ্জিত আবার হামলা শুরু করে দেয় । তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান  রাধারানি। সেইসঙ্গে গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অঞ্জলি, জয়িতা সহ আরও একজন । 

খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিস সুপার বিশাল পুলিস বাহিনী-সহ বিনপুর থানার আইসিকে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। অভিযুক্ত রঞ্জিত পাতরকে নিরস্ত্র করে অস্ত্র সমেত গ্রেফতার করে। কিন্তু কী কারণ এই হামলা? তা এখন সামনে আসেনি । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । এলাকার মধ্যে এই হামলার ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা । 

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

মর্মান্তিক! ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় দু’টি শাবক সহ ৩ হাতির মৃত্যু

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

ঝাড়গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দেওরকে খুন করল জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে

ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্যকে খুন, ধৃত বাড়িরই বড় ছেলে

ছেলের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]