নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ‘ভূতুড়ে ভোটার’ ধরতে জেলা জেলায় পথে নেমেছে তৃণমূলের নেতা এবং কর্মীরা । এই আবহে বৃহস্পতিবার ( ৬ মার্চ) তৃণমূল কংগ্রেস ভবনে হতে চলেছে কোর কমিটির বৈঠক । সেই বৈঠকে যোগদান করার জন্য ৩৬ জন সদস্য ছাড়াও আমন্ত্রণ করা হয়েছে বিভিন্ন জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যানদের । আর সেখানেই এবার ডাক পড়ল বীরভূমের । কোর কমিটিতে নাম না থাকা স্বত্বেও জানান হয়েছে আমন্ত্রণ ।
নেতাজি ইন্ডোর থেকে স্পষ্টভাবে কোর কমিটি আস্থা দু’লাইনের বক্তব্যের ব্যাখ্যা এভাবেই করছে রাজনৈতিক মহল। এই আবহে কবে বীরভূমে হবে কোর কমিটির বৈঠক তা নিয়ে কার্যত উঠছিল প্রশ্ন । সরব হয়েছিল দলের একাধিক নেতারা । এরমাঝেই কাঁকরতলা থেকে বোলপুর একাধিক বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। একাংশের অভিযোগ এক্ষেত্রে দলের নেতাদের মতানৈক্য দায়ী। এই পরিস্থিতিতেই ৬ মার্চ তৃণমূল কংগ্রেস ভবনে কোর কমিটির বৈঠকে ডাকা হল বীরভূমকে ।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । সেখানেই ৩৬ জন সদস্যদের নিয়ে কোর কমিটি তিনি গঠন করে দেন । পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্য আগামী ৬ মার্চ প্রথম বৈঠকে বসতে চলেছেন কোর কমিটির সদস্যরা । আর এই বৈঠক ডেকেছেন কমিটির প্রধান তথা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি।