‘বিরাট সুবিধা পাচ্ছে ভারত’, রোহিতরা সেমিতে পৌঁছোতেই ফুঁসে উঠলেন কামিন্স

Share:

নিজস্ব প্রতিনিধি : দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির সমস্ত ম্যাচ খেলছে ভারতীয় শিবির। ইতিমধ্যেই বাংলাদেশকে হারিয়েছে ভারত। এর পরে পাকিস্তানকে হারাতেই গর্জে উঠলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন,দুবাইতে একই মাঠে সব ম্যাচ খেলছে বলে ভারত বড় সুবিধা পাচ্ছে। আইসিসির এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন তিনি।

বর্তমানে প্যাট কামিন্স চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অংশ নিতে পারেননি।চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে কড়া নজর রেখেছেন কামিন্স। ভারতকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। আয়োজক পাকিস্তান হলেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। কারণ, নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে রাজি হন নি ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টুর্নামেন্টটি খেলছেন সংযুক্ত আরব আমিরাতে। এমন ঘটনায় খেপেছেন প্যাট কামিন্স।

এই নিয়ে প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি, টুর্নামেন্টটা ভালো ভাবে হওয়াটা ভালো বিষয়, তবে এতে টিম ইন্ডিয়া বিশেষ সুবিধা পাচ্ছে, কারণ তারা একই মাঠে তাদের সব ম্যাচ খেলছে। তারা ইতিমধ্যেই অনেক বেশি শক্তিশালী। সব ম্যাচ একই মাঠে খেলার কারণে বাকিদের থেকে আরও অনেক বেশি এগিয়ে যাচ্ছে ভারতীয় শিবির।’

চোটের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারেন নি কামিন্স।তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারানোর পর অজিরা মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি)খেলতে মাঠে নেমেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর, দুবাই এই চার ভেন্যুতে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আর ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২ মার্চ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইতিমধ্যেই সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]