নিজস্ব প্রতিনিধিঃ আবারও কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। খাস কলকাতায় ঘটল এই ভয়ঙ্কর ঘটনা । বাগুইআটি পুরনো কালী মন্দিরে মায়ে ঘটে এমনই মর্মান্তিক ঘটনা । অভিযোগ উঠেছে কালী মন্দিরের প্রায় অধিকাংশ সোনার গয়না চুরি হয়ে গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বাগুইহাটি থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।
স্থানীয় সূত্রে খবর, এই দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে রবিবার রাত দুটো আড়াইটা নাগাদ। দরজা ভেঙেই চুরির ঘটনাটি ঘটেছে । তদন্তে বাগুইআটি থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে আইসি জানিয়েছেন,’ যত দ্রুত সম্ভব দুষ্কৃতিদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে । সেই সঙ্গে মায়ের গয়না ফিরিয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা চালানো হবে।’ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
বলা বাহুল্য, মন্দিরের সামনে বড় কলাপসিবল গেট। সেটাই পর্দা ঢাকা থাকে ।পাশে আরেকটি দরজা। দুইজন বাহাদুর রাতে নিরাপত্তার দায়িত্বে থাকেন । সেখানে কী করে এমন চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন । জানা গিয়েছে, চুরির সময়কালীন মুহূর্ত গেটে পর্দা থাকায় সিসিটিভিতে দুস্ক্রতিদের ছবি ধরা পড়ে নি। ইতিমধ্যেই দুইজন বাহাদুরকে বাগুইআটি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জোরকদমে শুরু হয়েছে তদন্ত ।