যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজোকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক ।  এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ করেছিলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারি।  আর তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালে বাজেট ভাষণে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সেইসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ো নিয়ে তিনি সরব হয়েছেন । 

প্রথমে  সরস্বতী পূজো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘ ওরা বলছেন সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না বাংলায়।  বাংলায় ৩-৪ কোটি সরস্বতী পুজো হয়েছে। একটি জায়গার ঘটনাকে নিয়ে আপনারা বাংলাকে কলঙ্কিত করলেন।’ এরপরেই বিধানসভায় দাঁড়িয়ে যোগেশচন্দ্র ল কলেজ ও যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজোর ছবি দেখান মুখ্যমন্ত্রী । 

আরও পড়ুনঃ ‘জঙ্গি যোগ প্রমাণিত হলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার

সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছোড়া হয় বলে অভিযোগ। সেই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ চারজন বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে একমাসের জন্য সাসপেন্ড করা হয়েছে । আর তা নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন,’ ২০০৯ সালে আমি যখন কাগজ ছিঁড়ে ফেলেছিলাম তখন আমি একা ছিলাম ।বিজেপি, কংগ্রেস, সিপিএম…একসঙ্গে আমার বিরুদ্ধে, আমাকে…সাত দিন ধরে…একটা কথা বলতে দিত না। একটা প্রশ্নের উত্তর দিত না।   তবে এখন রাজ্য বিধানসভায়  বিরোধিদের ৫০ % সময় দেওয়া হয় । ওঁরা আমাকে ফেস করতে পারে না।’    একথায় বলা যায়, এদিন একাধিক   ইস্যুতে বিজেপিকে কার্যত তুলোধোনা করেছেন  মমতা।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]