নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ । আর তা ঘিরেই উত্তরপ্রদেশের এক বেসরকারি হাসপাতালে ছড়িয়েছে উত্তেজনা । খুন নাকি আত্মহত্যা তা এখন সামনে আসেনি । তবে নার্সের বাবা অভিযোগ , তাঁর মেয়েকে খুন করা হয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।
নিহত নার্সের নাম সালোনি সিংহ। বর্তমানে তিনি হরিদ্বারের জামালপুরের একটি হাসপাতালের নার্স হিসাবে কাজ করেন। শুক্রবার আচমকাই হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় সালোনি । শুরু হয় তল্লাশি অভিযান । এরপর হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয় সালোনির দেহ । তবে হাসপাতালের তরফে জানান হয়েছে, ‘ শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ ছিল । এরপর দরজা ভাঙতেই উদ্ধার হয় সালোনির দেহ।’ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । নিহত নার্সের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তদন্তে নেমে পুলিশ ।
সালোনির পরিবারের তরফে জানান হয়েছে,’ আমার মেয়েকে খুন করা হয়েছে। হাসপাতালের তরফে আমাদের মিথ্যে কথা বলা হচ্ছে । ‘ পুলিশের প্রাথমিক অনুমান, খুন বা আত্মহত্যা কোন ঘটনা নয় । কারণ , সালোনির শরীরের মধ্যে কোন আঘাতের চিহ্ন ছিল না । তাহলে কীভাবে নার্সের মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন ।