নিজস্ব প্রতিনিধিঃ চলছে ভালোবাসার সপ্তাহ। আর এইসময় ঘটল মর্মান্তিক পরিণতি । প্রেমিকাকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে । এমনই ঘটনা ঘটেছে ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙার আন্ডিরন এলাকার। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের নামে থানায় গিয়ে অভিযোগ জমা করে এসেছে মৃতার পরিবার ।
নিহতের নাম ২২ বছরের টুসকি মণ্ডল । স্থানীয় সূত্রে খবর , বুধবার দুপুরে বাড়িতে একাই ছিলেন টুসি । আর সেই সময় বাড়িতে আসে প্রেমিক । তখন দুজনের মধ্যে কিছু নিয়ে বচসা হয় । তা নজর পড়তেই স্থানীয়রা সঙ্গে সঙ্গে টুসির পরিবারকে খবর দেয়। বাড়ি এসে তারা দেখেন মাটিতে পড়ে রয়েছে টুসির নিথর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই টুসির দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । এখন অধরা যুবক । তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি ।
টুসির দাদা জানিয়েছেন,’ আমার বোন একটা ছেলেকে ভালবাসত। বিয়েও ঠিক হয়েছিল। বুধবার দুপুরে মা গিয়েছিল কীর্তনে। তাই বাড়িতে একাই ছিল বোন । স্থানীয়দের মাকে ডেকে পাঠায়। আর বাড়িতে এসেই হাত- পা বাধা অবস্থায় টুসিকে পড়ে থাকতে দেখতে পায়।যুবতীকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ‘ এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন টুসকির দাদা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।