নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইনস্ উইক। সঙ্গীকে উপহার দেওয়ার জন্য উতলা হয়ে ওঠে প্রেমিক মন। এই সময় ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবেন নাকি? কিন্তু কোথায় যাবেন ভেবে পারছেন না ? মনোমুগ্ধকর পরিবেশে যদি একদিন প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে চান তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রইল সেরা ডেস্টিনেশনের হদিশ ।
মাত্র ১ দিনের জন্য কলকাতা থেকে কিছু দূরে ঘুরে আসতে পারেন পিয়ালি আইল্যান্ড থেকে । সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ম্যানগ্রোভ, প্রজাপতির পাখা মেলা দেখতে চাইলে বেরিয়ে পড়তেই পারেন পিয়ালি দ্বীপের উদ্দেশ্যে। দু’চোখ ভরে দেখতে পাবেন প্রকৃতির রূপ। আর ফেব্রুয়ারি মাসে পিয়ালির আকর্ষণ অন্য রকম। একথায় বলা যায়, কম বাজেটে মনের মানুষের সঙ্গে খানিক সময় কাটানোর জন্য খুবই ভালো ডেস্টিনেশন পিয়ালি আইল্যান্ড।
কীভাবে যাবেন পিয়ালি আইল্যান্ড?
প্রথমে শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে নেমতে হবে দক্ষিণ বারাসত স্টেশনে। সেখান থেকে অটোতে কেল্লা। ওখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছাতে পারবেন পিয়ালি আইল্যান্ডে । তবে মনে রাখতে হবে পিয়ালি একেবারে গ্রাম্য পরিবেশ। তাই এখানে চা-মুড়ি ছাড়া ভালো কোন খাবারের দোকান নেই । তাই ভ্যালেন্টাইনস্ ডে-তে যদি প্রিয়জনের সঙ্গে পিয়ালি আইল্যান্ডে আসেন তাহলে অবশ্যই বাড়ি থেকে খাবার আনতে ভুলবেন না ।