নিজস্ব প্রতিনিধিঃ ভালোবাসার দিন প্রাক্তন প্রেমিকের জব্দ করতে তাঁর বাড়িতে ১০০ পিৎসা অনলাইনে পাঠিয়ে দিলেন তরুণী । সেইসঙ্গে পিৎজার দাম যাতে প্রাক্তনকে মেটাতে হয় সেইজন্য সে ‘ক্যাশ অন ডেলিভারি’ করে। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। ইতিমধ্যেই প্রাক্তন প্রেমিকের বাড়িতে পিৎজা পাঠানোর ঘটনা শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
তরুণীর নাম ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াত । সে প্রাক্তন প্রেমিক যশ সাংভিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বেছে নেন। তারপর অনলাইনে ‘ক্যান অন ডেলিভারি’ করে প্রাক্তনের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেন ১০০ টি পিৎজা । সঙ্গে সঙ্গে সাংভির বাড়ির সামনে পিৎজাগুলি নিয়ে পৌঁছিয়ে যায় খাবার সরবারহকারি সংস্থার কর্মী । যা দেখে কার্যত অবাক হয়ে পড়ে স্থানীয়রা । তাদের মধ্যেই কেউ এই ১০০ টি পিৎজার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । যা দেখে সরব হয়েছে নেটিজেনরা ।
কেউ লিখেছেন,’ এত বড় অর্ডার ক্যাশ অন ডেলিভারি হতে পারে না। সেইসঙ্গে এই ঘটনায় খাবার অপচয় হয়েছে । ‘ আবার কেউ লেখেন,’কী প্রতিশোধ, এবার এর মূল্য পরিশোধ করতে হবে !’ কিছু ব্যবহারকারী ডেলিভারি কর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন । একথায় বলা যায়, ভালোবাসার দিনে এমন প্রতিশোধ নেওয়ার ঘটনা সামনে আসতেই মুহূর্তের মধ্যে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় ।