আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে ‘শখের দাম লাখ টাকা’…।নিজের শখ পূরণ করতে মায়ের গয়না বিক্রি করে টাকা আদায় করল মেয়ে। ওই কিশোরির শখের জিনিসটা হল ১০০০ টাকা দামের কানের ও ঠোঁটের বিশেষ দুল। তা কেনার জন্য মায়ের ১ কোটি ৭০ লক্ষ টাকার গয়না বিক্রি করল মেয়ে। যা নিয়ে তাজ্জব গোটা বিশ্ব। এমন আজব ঘটনাটি ঘটেছে চিনের সাংহাই শহরে।
ইতিমধ্যেই তদন্ত করতে নেমেছে দেশটির পুলিশ। শেষ পর্য্ন্ত মা ওয়াং এর অভিযোগের ভিত্তিতে মেয়ে লি কে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। থতমত খেয়ে লি পুলিশকে সব ঘটনা খুলে বলে। এমনকী দোকানের হদিশও বলে দেয়। সেইমত পুলিশ ওই দোকান থেকে বিক্রি করা গয়না উদ্ধার করে। লি জানায়, তার একটা কানের ও ঠোঁটের দুল পছন্দ হয়েছিল। কিন্তু বাড়ি থেকে টাকা দেয় নি। তাই বাধ্য হয়ে মায়ের গয়না বিক্রি করেছিল সে।
ওই কিশোরির মা মা ওয়াং পুলিশকে জানান, তাঁর শখের গয়নাগুলো দেখতে না পেয়ে সন্দেহ হয় তার। পরে জানতে পারেন যে না বুঝে সেগুলো বিক্রি করে দিয়েছে তাঁর মেয়ে। গয়নাগুলোর মধ্যে রয়েছে মূল্যবান জেড পাথরের তৈরি হাতের ব্রেসলেট, গলার হার ও অন্যান্য রত্ন। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি।
এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ওয়াং। নেট নাগরিকদের দাবি, মা হয়ে মেয়েকে মানুষ করতে ব্যর্থ। আবার অনেকে লিখেছেন, ‘মা মেয়ের মধ্যে নিয়মিত কথা বলা খুব গুরুত্বপূর্ণ। মেয়েকে সময় না দিলে এরমই হয়।’ অন্য একজন কিশোরির পক্ষে লেখেন, ‘ নিজে এত টাকার গয়না কিনতে পেরেছে, অথচ মেয়ের একটা কানের দুল কিনে দেয় নি, এ কেমন মা…’