তাজ্জব কী বাত, বাতের ব্যাথানাশক ওষুধ হিসেবে চিনে বিক্রি হচ্ছে বাঘের মূত্র!

Share:

নিজস্ব প্রতিনিধি : বাতের ব্যথায় কষ্ট পান অনেকে। বহু ওষুধ-ব্যয়াম কত কিছুই না করে থাকে ভুক্তভোগীরা। দীর্ঘকাল ধরে অনেকে চিকিৎসা করিয়ে থাকেন। তবুও লাভের লাভ কিছু হয় না। কিন্তু এবার বেরল নয়া ওষুধ। এই ওষুধ খেলেই নাকি সেরে যাবে বাতের ব্যথা। চড়া দামে বিক্রি হচ্ছে এই ওষুধ। এই ওষুধ কি জানেন ?  তা হল বাঘের মূত্র। চিনের চিড়িয়াখানা চড়া দামে বিক্রি হচ্ছে বাঘের মূত্র। আর তাতেই হামলে পড়ছেন গ্রাহকরা। এতটাই ভিড় যে অর্ডার দিয়েও বাঘের মূত্র পেতে হিমশিম খেতে হচ্ছে গ্রাহকদের।

চিনের জনপ্রিয় চিড়িখানা ‘ইয়ান বাইফেংক্সিয়া ওয়াইল্ডলাইফ’। এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ৫০ ইউয়ানে বিক্রি হচ্ছে বাঘের মূত্র। এই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সাইবেরিয়ান বাঘের মূত্র নিরাময় করবে বাতের ব্যথার। আর ঠিক সেই কারণে ৫০ ইউয়ানের পরিবর্তে এক বোতল মূত্র বিক্রি করছে তারা। যার ভারতীয় মূল্য ৫৯৬টাকা। বোতলগুলিতে ২৫০ গ্রাম মূত্র বিক্রি হচ্ছে।

জানা গিয়েছে বোতলভর্তি যেসব ‘ওষুধ’ বিক্রি হচ্ছে, সেগুলো মূলত সাইবেরিয়ান টাইগারের মূত্র। ইয়ান বিফেংশিয়া চিড়িয়াখানাটি বেশ বড় আকারের। সেখানে সাইবেরিয়ান বাঘের জন্য পৃথক জায়গা রয়েছে। সেখান থেকেই সংগ্রহ করা হয় এই মূত্র।

তবে গ্রাহকদের কাছে বিক্রির আগে এই মূত্র জীবাণুমুক্ত করা হয় কি না তা নিয়ে কিছুই জানায় নি ওই চিড়িয়াখানাটির কতৃপক্ষ। বাঘের মূত্র খেতে উপচে পড়ছে ভিড়। চিড়িয়াখানা কৃর্তপক্ষ প্রতিদিন মাত্র ২ বোতল ওষুধ বিক্রির অনুমতি দিয়েছে। তাই গ্রাহককে অর্ডার দিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়।

বাংলাদেশি মেয়েদের বিয়ে করার আগে সাবধান! নাগরিকদের সতর্ক করল ঢাকার চিনা দূতাবাস

শখের দুল কিনতে গিয়ে মায়ের কোটি টাকার গয়না বিক্রি,হাতেনাতে পাকড়াও মেয়ে

এই কোম্পানিতে হাড়ভাঙা খাটুনির পর দেওয়া হয় না বেতন, হা-হুতাশ কর্মীদের

বাপরে বাপ কী কাণ্ড! চিনা সংস্থায় নিজেকে চাঙ্গা করতে কর্মীদের খেতে হচ্ছে আগুন?

চিনের তিব্বতে ভয়ঙ্কর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২০

গল্প নয় সত্যি, কাঁপুনি ধরানো HMPV প্রথম হানা দিয়েছিল ২০০ বছর আগে

ভিড় উপচে পড়ছে চিনের হাসপাতালে, এই নয়া ভাইরাস সম্পর্কে জানেন ? রইল উপসর্গ

অবৈধভাবে বাংলাদেশে ঘাঁটি গেড়ে রয়েছেন ২৭ হাজার ভারতীয়! দাবি মোল্লা ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]