Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Delhi Assembly Election 2025: সকাল সকাল ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধি

নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত দিল্লিতে ৮.১ শতাংশ ভোট পড়েছে। এদিকে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নেতা ভোট দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সকাল দিল্লিতে বিধানসভা ভোট শুরু হয়েছে। সকাল ৭ টা থেকে দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৭০ টি আসনে মোট ১৩,৭৬৬ টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। কড়া নিরাপত্তার সঙ্গে চলছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত দিল্লিতে ৮.১ শতাংশ ভোট পড়েছে। এদিকে সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নেতা ভোট দিয়েছেন।

প্রাথমিক ভোটারদের তালিকায় মধ্যে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর, হরদীপ সিং পুরী, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, এবং আপনেতা মনীশ শিশোদিয়া। এছাড়াও সকাল সকাল ভোট দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব, দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং প্রধান নির্বাচনী কর্মকর্তা আর অ্যালিস ওয়াজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতির এস্টেট ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিয়েছেন। এর আগে মঙ্গলবার দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক আর এলিস ওয়াজ রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করেন এবং তাঁকে ভোটার স্লিপ দেওয়া হয়। এদিকে কংগ্রেস নেতা এবং লোকসভা এলওপি রাহুল গান্ধিও নির্মাণ ভবনের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়া দিল্লির এলজি ভি কে সাক্সেনাও ভোট দিয়েছেন।

তিনি স্ত্রীর সঙ্গে সেন্ট জেভিয়ার্স স্কুল, রাজ নিবাস মার্গে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। এছাড়াও জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়াকো জয়শঙ্কর দিল্লির NDMC স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ তুঘলক ক্রিসেন্টের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। এবার দিল্লির বিধানসভা নির্বাচনে প্রায় ৬৯৯ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগণনা পর্ব। কড়া নিরাপত্তায় মুড়ে এখনও পর্যন্ত দিল্লিতে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।

প্রমাণ লোপাটের আশঙ্কায় দিল্লি সচিবালয়ে বিশেষ নজরদারি

দিল্লির মসনদে কে? শনিবার জানা যাবে জনতা-জনার্দনের রায়

৫০ আসনে নিশ্চিত জয়, প্রার্থীদের বৈঠকে দাবি কেজরিওয়ালের

আগামী ৫ বছর ভাগ্যবিধাতা কে? সকাল থেকেই ভোটের লাইনে দিল্লিবাসী

‘৫৫ আসনে জিতবে আপ’, প্রচারের শেষ লগ্নে দাবি কেজরিওয়ালের

দিল্লিতে থামল ভোটের প্রচার, নির্বাচন শেষে বুধে জানা যাবে বুথফেরত সমীক্ষা

জল্পনায় সিলমোহর, বিজেপিতে সামিল হলেন আপ থেকে ইস্তফা দেওয়া ৮ বিধায়ক

দিল্লির ভোটের আগে জোর ধাক্কা কেজরির, একসঙ্গে ইস্তফা ৭ আপ বিধায়কের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00