নিজস্ব প্রতিনিধিঃ কাজের চাপে দম ফেলার সময় নেই । তবু ব্যস্ততাময় জীবন থেকে ছুটি নিয়ে মাঝেমাঝেই ঘুরতে বেড়িয়ে পড়েন ভ্রমণ প্রিয় বাঙালিরা। আপনার হাতে যদি দুইদিনের ছুটি থাকে তাহলে একা বা পরিবারের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন থাইল্যান্ড থেকে । পরিকল্পনা মাফিক চললে খুব ভালো ভাবেই ঘুরে ফেলা যাবে থাইল্যান্ড। থাইল্যান্ডে কোথায় কোথায় যাবেন ?
১) ব্যাংকক
ট্রিপের প্রথমেই ব্যাংকক থেকে ঘুরে আসুন। ফ্রায়া নদীর তীরে অবস্থি্ত এই রাজধানী শহর ছবির মতো সাজানো। এখানকার দর্শনীয় স্থান হল গ্র্যান্ড প্যালেস, মাদাম তুসোর মিউজিয়াম, লুম্বিনি পার্ক, জাদুঘর সহ একাধিক জায়গা ।
২) চায়না টাউন
এখানকার রাস্তাগুলো ড্রাগনের মতো। দারুণ সি-ফুড পাওয়া যায়। কাঁকড়া, চিংড়ি ছাড়াও খুব ভালো খাবার মেলে । বলা যায় ব্যাংককের এই জায়গাটি সবচেয়ে বেশি জনপ্রিয় চায়না টাউন । তাই থাইল্যান্ডে গেলে এই জায়গায় না গেলে পুরো ট্রিপটাই বৃথা হয়ে যাবে ।
৩) ফুকেত
একেবারে পর্যটকদের জন্য বিনোদনের পসরা সাজিয়ে রেখেছে ফুকেত। এখানে রয়েছে ফুকেত বিচ, করন ভিউ পয়েন্ট, কোহ পানইয়ি । সেখানে স্বচ্ছ জলের ওপর নানা দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতার সাক্ষী থাকবেন । এই ফুকেত শহরটি ব্যাংকক থেকে প্রায় ৮৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ।