চিকি‍ৎসার জন্য ভারতের পরিবর্তে চিনকে বেছে নিতে বললেন ইউনূসের বিদেশ উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের মুখোশ খুলছে। বেরিয়ে পড়ছে কট্টর ভারত বিদ্বেষের আসল মুখ। এবার চিকি‍ৎসার জন্য বাংলাদেশিদের কলকাতা-চেন্নাই-বেঙ্গালুরুর পরিবর্তে চিনকে বেছে নেওয়ার পক্ষে সওয়াল করলেন মোল্লা ইউনূসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ওই উপদেশ দিতে গিয়ে নেটানাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন পাকিস্তানপ্রেমী হিসাবে পরিচিত প্রাক্তন কূটনীতিবিদ। নেটানাগরিকরা প্রশ্ন ছুড়ে বলেছেন, ‘দেশে একটা অত্যাধুনিক হাসপাতাল গড়ার মুরোদ দেখাতে পারছেন না। এতই যখন চিন প্রেম তাহলে কোটা আন্দোলনে আহতদের চিনে না পাঠিয়ে অন্যান্য দেশে কেন পাঠালেন?’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত রেখেছে ঢাকার ভারতীয় দূতাবাস। শুধুমাত্র জরুরি চিকি‍ৎসার জন্যই মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে। তবে ওই মেডিক্যাল ভিসা নিয়ে যাতে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), হিযবুত তাহরীর জঙ্গিরা ভারতে ঢুকে নাশকতা না চালাতে পারে তার জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ফলে অন্তর্বর্তী সরকার সুকৌশলে জঙ্গি ঢুকিয়ে উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করতে পারছে না। সময় যত গড়াচ্ছে ততই ধৈর্যহারা হয়ে উঠছে জঙ্গিবাদের অন্যতম পৃষ্ঠপোষক ইউনূস সরকার। একাধিকবার ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে ফের ভিসা কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোল্লা ইউনূস সরকারের ওই নির্দেশকে গুরুত্বই দেয়নি ভারতীয় দূতাবাস।

তাতে চটে দিল্লিকে সবক শেখাতে চিন ও মুক্তিযুদ্ধের গণহত্যাকারী পাকিস্তানের দিকে ঝুঁকেছে অন্তর্বর্তী সরকার। ভারতকে দেওয়া বিভিন্ন প্রকল্প চিনের হাতে হস্তান্তরের বার্তা নিয়ে সম্প্রতি বেজিংয়ে গিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। চিন সফর থেকে ফিরে রবিবার (২৬ জানুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। ওই সাংবাদিক সম্মেলনেই চিকি‍ৎসার জন্য বাংলাদেশিদের ভারতের পরিবর্তে চিনকে বেছে নেওয়ার পরামর্শ দিয়ে বিদেশ উপদেষ্টা বলেন, ‘চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চিনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। বাংলাদেশিরা যাতে চিকি‍ৎসার জন্য অহরহ চিনে যেতে পারেন তার জন্য সেদেশের শীর্ষ কর্তাদের ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে, সে ক্ষেত্রে কুনমিংকে বেছে নিন বাংলাদেশিরা।’ সেই সঙ্গে চিন বাংলাদেশিদের জন্য একটি বড় মাপের হাসপাতাল খুলতে রাজি হয়েছে বলে দাবি করে বিদেশ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চিন। কোথায় ওই হাসপাতাল হবে তা নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেওয়ার কথা বলেছি।’

 

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

‘চাল-ডাল পাঠানো বন্ধ করবেন না’, ভারতের রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ বিদেশ উপদেষ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]