‘চাল-ডাল পাঠানো বন্ধ করবেন না’, ভারতের রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে ভারত থেকে পাঠানো না বন্ধ না হয় তার জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ জানালেন আইএসআইয়ের মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা। বুধবার সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ণভার্মা। আর ‌ওই বৈঠকের সময়েই ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠানো বন্ধ না করার অনুরোধ জানান বাংলাদেশের বিদেশ উপদেষ্টা।

সূত্রের খবর, বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পরে যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু তথা সংখ্যালঘুদের উপরে বেলাগাম নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রদূত। হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানান তিনি। জবাবে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা জানান, সব ধর্মীয় গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার কাজ করছে। সরকার সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

ঢাকার সঙ্গে যে নয়াদিল্লি স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়, অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টাকে তাও জানিয়ে দেন ভারতের রাষ্ট্রদূত। পাল্টা বিদেশ উপদেষ্টা জানান, ‘বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।’ পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার জল  বণ্টন চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্যও ভারতের রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান বাংলাদেশের বিদেশ উপদেষ্টা।  

 

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

চিকি‍ৎসার জন্য ভারতের পরিবর্তে চিনকে বেছে নিতে বললেন ইউনূসের বিদেশ উপদেষ্টা

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]