প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চা চক্রে যোগ দিতে রাজভবনে গেলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে  প্রজাতন্ত্র দিবসে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে প্রতিবছরের মত এবারও   ২৬ জানুয়ারি  রাজভবনে চা চক্রে গেলেন তিনি  ।  আর সেখানে গিয়েই মুখ্যমন্ত্রী দেখেন  কলকাতা পুলিশের ব্যান্ডকে দাঁড় করিয়ে রেখে বিএসএফকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে ।  এই ঘটনা দেখেই  উষ্মাও প্রকাশ করেন তিনি ৷ কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

সূত্রের খবর  রবিবার বিকেল ৪ টে বেজে ২৯ মিনিটে রাজভবনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুরু হয় জাতীয় সংগীত।  সেই সময় মুখ্যমন্ত্রী দেখেন সেখানে বিএসএফের শাখা সীমা সুরক্ষা ব্যান্ড থাকলেও কলকাতা পুলিশের বাহিনী নেই ।

তা দেখা মাত্রই মুখ্যমন্ত্রী সোজা রাজভবনের সামনে আউটপোস্টে চলে যান এবং দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের কাছ থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর করেন ৷   তখনই মমতা জানতে পারেন, রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে পুলিশ ব্যান্ডকে । তাতে রীতিমত উষ্মাপ্রকাশ করেন তিনি।  তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর রাজভবনে প্রবেশ করে পুলিশ ব্যান্ড। কিন্তু কী কারণে এদিন তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি তা এখন জানা যায়নি । 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]