উজ্জয়িনী-সহ ১৭ ধর্মীয়স্থানে মদ বিক্রি নিষিদ্ধ করল মধ্যপ্রদেশ সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মহাকালের মন্দিরের জন্য খ্যাত উজ্জয়িনী, অমরকন্টক-সহ রাজ্যের ১৭ ধর্মীয় স্থানে মদ বিক্রি নিষিদ্ধ করল মধ্যপ্রদেশ সরকার। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ওই সব স্থানে যে সমস্ত মদের দোকান রয়েছে, তা অন্য কোথাও সরানোর অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে ১৭ ধার্মিকস্থলে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে উজ্জয়িনী, অমরকন্টক, মুলতাই, মান্দসোর, মান্ডালা, সালকানপুর, কুণ্ডলপুর, ওঙ্কারেশ্বর, বান্দকপুর, মহেশ্বর, মণ্ডলেশ্বর, মেহর, ওরচা, চিত্রকূট, পান্না ও দাতিয়া। উল্লেখ্য, এর আগে মধ্যপ্রদেশ সরকারের তরফে নর্মদা তীরবর্তী জনপদের ৫ কিলোমিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বহাল রাখার বিষয়েও সায় দিয়েছে মন্ত্রিসভা।

রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মোহন যাদব সাংবাদিকদের জানিয়েছেন, মদের নেশায় ডুবে যাচ্ছে তরুণ ও যুব প্রজন্ম। তাদের চারিত্রিক অধঃপতন ঘটছে। যুবরাই দেশের ভবিষ্যত। তাই যুবদের কোনও ক্রমে বিগড়ে যেতে দেওয়া হবে না। তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ও পুরুষোত্তম রাম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে পা রেখেছিলেন। তাই তাদের চরণচিহ্ন থাকা কোনও স্থানে মদ্যপানের আসর বসানোর আনুমতি দেওয়া হবে না।’ ১৭ ধার্মিকস্থলে মদের দোকান বন্ধ করার ফলে কয়েকশো ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। বিকল্প হিসাবে তাঁদের অন্য কোথাও দোকান সরানোর অনুমতিও দেওয়া হবে না বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ধর্মান্তরকরণে জড়িতদের ফাঁসি দেওয়া হবে, বড় ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

নর্মদার তীরে থাকা তীর্থক্ষেত্রগুলিতে মদ-মাংস নিষিদ্ধের নির্দেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]