নিজস্ব প্রতিনিধিঃ আরজি করের রায় ঘোষণার পরেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন ,’ ফাঁসি হলে খুশি হতাম।‘ এই আবহে এবার মঙ্গলবার মালদার সভা থেকে সঞ্জয় রায়ের যাবজ্জীবন নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ যাবজ্জীবন মানে কী? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে। এই কেসটায় আমি সত্যিই শকড । ‘
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের কাছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়নি। কিন্তু এই রায়দানের পরেই শিয়ালদহ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টেরও দ্বারস্থ যায় রাজ্য। সেইসঙ্গে মালদা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজি কর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর একটা ঘটনা।‘
সেইসঙ্গে এদিন ধর্ষণ ঠেকাতে বাংলার অপরাজিতা বিল আটকে রাখার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনাও মমতা। তিনি বলেন, ‘ধর্ষণ ঠেকাতে রাজ্যের অপরাজিতা বিল দেশে মডেল হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্র এই বিলটাকে আটকে রেখেছে।‘ বলা বাহুল্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল গোটা দেশে । তার জেরে কড়া শাস্তির জন্য গত ৩ সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করে রাজ্য সরকার । বিজেপি এনিয়ে বিরোধিতা করেনি। কিন্তু রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় এখন তা কার্যকর করা যায়নি ।