কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে ফের সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার বঞ্চনা নিয়ে গত এক বছরে বারবার কেন্দ্রের নরেন্দ্র মোদি  সরকারকে নিশানা করেছে তৃণমূল  কংগ্রেস । আর এবার মালদা ইংরেজবাজারে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন,’ কেন্দ্র এখন পর্যন্ত  ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি। রাজ্য সরকার নিজের উদ্যোগে মানুষের পাশে দাড়াচ্ছি । ‘

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন,’ ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র । আমরা নিজের উদ্যোগে কর্মীশ্রী চালাচ্ছি । মালদা এখন পর্যন্ত এই কর্মশ্রীতে  ৩ লক্ষ ১৮ হাজার মানুষ কাজ পেয়েছে । সারাজীবন লক্ষ্মী ভাণ্ডার পাবেন । কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করলেও রাজ্য টাকা দিচ্ছে । এখন ১২ লক্ষ আবেদনকারীকে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্র এক টাকাও দেয়নি।’ ফের আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

বছরের প্রথমে মঙ্গলবার  মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন  করলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে সাধারণ মানুষদের হাতে তুলে দেন পরিষেবা। সভামঞ্চ থেকেই  এদিন মালদাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী  জানান,’ আগামীতে ৭৬ টি প্রকল্পের  শিলন্যাস হবে । বরাদ প্রায় ৮৭৬ কোটি টাকা । কেন্দ্র টাকা না দিলেও মালদার মানুষদের জন্য কাজ করবে  রাজ্য সরকার।’ 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]