Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধ বিরতি সম্ভব না’ আচমকাই কেন বেঁকে বসলেন নেতানিয়াহু ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ বিরতি শুরু করবেন না বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আবহে ফের হামাসদের হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু সরকার। রবিবার(১৯ জানুয়ারি)ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাস যতক্ষণ পর্যন্ত বন্দিদের নামের তালিকা প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বিরতি শুরু হচ্ছে না।

রবিবার (১৯ জানুয়ারি) থেকেই গাজায় যুদ্ধ বিরতি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে নতুন বার্তা দিচ্ছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আইডিএফকে নির্দেশ দিয়েছে যে হামাস বন্দিদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে না। পাল্টা হামাস জানিয়েছে, তাঁদের অসুবিধের কারণে নামের তালিকা প্রকাশে দেরি হচ্ছে। নামের তালিকা না আনার জন্য কর্মী পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন হামাস গোষ্ঠী।

ইজরায়েল সরকার হামাসের সঙ্গে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা ৩৩ জন ইজরায়েলি বন্দি মুক্তির বিনিময়ে ইজরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। ততদিন পর্যন্ত এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ থাকবে।

একই সঙ্গে গাজা থেকে ইজরায়েলি সেনা তুলে নেওয়া হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় ঢুকতে দেওয়া হবে। ত্রানে কোনরকম বাধা দেওয়া হবে না।

উল্লেখ্য, দীর্ঘদিন পর বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু সরকার। যখন গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব, কখন বন্ধ হবে নৃশংসতা ? এমন সময় হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধবিরতির কথা জানা গেল। তবুও রাতটুকু আরামে ঘুমোতে পারছে না গাজাবাসী। মৃত্যু ভয়ে দিন কাটছে তাঁদের।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00