Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্সি জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থ চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির জেরে বর্তমানে  প্রেসিডেন্সি জেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিন চেয়েও মেলেনি সুরাহা। সূত্রের খবর,  এই আবহে শুক্রবার সকালে জেলের মধ্যেই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলেন প্রাক্তন  শিক্ষামন্ত্রী । শুরু হয়ে গিয়েছে শারীরিক পরীক্ষা। এখন  জেলের মধ্যেই চলছে তাঁর চিকিৎসা ।

জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন পার্থ । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকে । তাতেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জেলের মধ্যেই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ।  তবে এখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলে খবর। বলা বাহুল্য , বৃহস্পতিবারই আদালত চত্বরে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও। দুজনের মধ্যে কথা হয় । এরপরেই এদিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ।

উল্লেখ্য, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে  দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এরপর খোঁজ মেলে পার্থ ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটের । সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বিদেশি মুদ্রা। এরপর পার্থ এবং অর্পিতাকে  গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারির পর থেকেই জেলবন্দি রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

ইডির মামলায় জামিন, তবে সিবিআই মামলায় ছাড় পেলেন না পার্থ

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ সিবিআইয়ের

পার্থ চট্টোপাধ্যায় অক্সিজেন সাপোর্টে আছেন, জামিন চেয়ে আদালতে আইনজীবী

পার্থর জামিন আবেদন নিয়ে সিবিআইকে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইডিকে বয়ান দিলেন পার্থর জামাই, কী বললেন নিয়োগ কেলেঙ্কারি নিয়ে?

‘বেসরকারি হাসপাতালে গেলে নিজের খরচে করতে হবে চিকিৎসা’ , পার্থকে নির্দেশ আদালতের

পার্থর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, খেতে পারছেন না খাবার, চিন্তিত চিকি‍ৎসকরা

জেলে বড় দায়িত্ব পালন করতে হবে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের আসামি সঞ্জয়কে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00