Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী কিংবদন্তি ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে। এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। সাফ জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

একইসঙ্গে নাসির আরও জানান, ‘২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপেও দুটি দলের মধ্যে ফাইনাল হয়েছিল। অবশ্য এই ফাইনালে জিতেছিল অষ্ট্রেলিয়া। ২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত জিতেছিল। এবারও ২০২৫ সালে ভারত ও অষ্ট্রেলিয়ার মধ্যে ফাইনালের অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অষ্ট্রেলিয়া এক নম্বরে থাকার পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। নিয়ম অনুযায়ী ১২ জানুয়ারি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অংশগ্রহণকারী দেশগুলির প্রাথমিক দল ঘোষণার ডেডলাইন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সাতটি দেশ ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। একমাত্র বাকি রয়েছে ভারতীয় ক্রিকট দল ঘোষণা। তা কবে করবে বিসিসিআই এই নিয়েই চলছে জল্পনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ ও ওডিআই সিরিজ রয়েছে ভারতের। টি-২০ সিরিজের দল ঘোষণা করা হলেও ওডিআই সিরিজের দল ঘোষণা করা হয়নি এখনও। তবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

মধুর প্রতিশোধ, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে রোহিতরা

টানা ১১ ম্যাচে টসে হার রোহিতদের,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বল করবে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বছর জয় অধরা টিম ইন্ডিয়ার

সেমির ছাড়পত্র পেতে শনিতে ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ধুয়ে গেল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ, সেমিতে অজিরা

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে যাওয়া বিদেশিদের অপহরণের ছক কষছে সন্ত্রাসীরা

পাক খেলোয়াড়দের নির্বুদ্ধিতায় বিরাটের শতরান? বেঁচে গিয়েছিলেন নির্ঘাত আউট থেকে

রবিতে দুবাইয়ে ভারত-পাকিস্তান ‘মহাযুদ্ধ’, পরিসংখ্যানে কারা এগিয়ে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00