লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৪ লক্ষ কোটির সম্পত্তি, চলছে লুটপাট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস শহর। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু। চারপাশে সাইরেনের শব্দ। ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। চারিদিকে হন্যে হয়ে ছুটে চলেছেন লোকজন। কে কোথায় যাবেন বুঝতে পারছে না। সবার চেহারায় আতঙ্ক ছেয়ে গিয়েছে। বাড়ি-গাড়ি ফেলে পালাচ্ছেন বাসিন্দারা।

এই বিধ্বংসী দাবানলে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের। সেইসঙ্গে চলছে লুটপাট।

আগুনের ভয়ংকর লেলিহান শিখার হাত থেকে প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের ১ লক্ষ ৭৯ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে। এদিকে ৬ টি দাবানলের মধ্যে ৩ টি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের দল। তাই ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছে তাঁরা।

উল্লেখ্য,বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস।কিন্তু বিধ্বংসী দাবানলে পুরে ছারখার হয়ে গিয়েছে লস অ্যাঞ্জেলস শহর। দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। এদিকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ডগতিতে বয়ে চলা ঝড়। ঝড়ো বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন। এরই মধ্যে ক্ষতি হয়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদের।

লস অ্যাঞ্জেলসে কার্ফু জারি ট্রাম্প প্রশাসনের

বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, বিক্ষোভকারীদের বাগে আনতে নামানো হল মেরিন সেনা

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলস, পর পর গাড়িতে আগুন

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

গাজায় গণহত্যা চালাতে ইজরায়েলকে ৩০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

‘মেনে নেওয়া যায় না’ আইসিসির ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

বাইডেন আমলে আটকানো ২৪ হাজার রাইফেল ইজরায়েলের হাতে তুলে দেবেন ট্রাম্প

মার্কিন নিষেধাজ্ঞা চালুর আগেই আমেরিকায় বন্ধ হল টিকটক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]