বান্ধবীর জন্মদিন পালনে ১২ স্করপিও গাড়ির কনভয় নিয়ে দাদাগিরি, পাকড়াও কুখ্যাত গ্যাংস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি :  বান্ধবীর জন্মদিনে এক ডজন গাড়ির কনভয়ে নিয়ে দাদাগিরি করতে গিয়ে উত্তরপ্রদেশের কানপুরে পাকরাও হল কুখ্যাত গ্যাংস্টার অজয় ঠাকুর। আপাতত তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

বান্ধবীর জন্মদিনে এক নয়, দুই নয় ১২ টি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল অজয়। এতে বিপাকে পড়েছিল সাধারণ মানুষ। পুলিশ তাঁকে সতর্ক করে। কিন্তু সে শোনে নি। এরপর পুলিশ তাঁর আস্তানায় অভিযান চালায়। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে তাঁদের দেখেই আত্মহত্যার হুমকি দেয়। পুলিশকে জানায়, তাঁরা যদি আর এক পা এগোয় তবে নিজেকে শেষ করে ফেলবে সে। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় অজয়ের। অবশেষে চারিদিক দিয়ে ঘিরে ফেলে পুলিশ। আর কোন উপায় না দেখে ইট দিয়ে নিজের মাথা ফাটিয়ে দেয় অজয়। কিন্তু শেষ পর্যন্ত পলিশের হাতে ধরা পড়ে অজয়।

সম্প্রতি কানপুরে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে এক ডজন বিলাসবহুল চার চাকার গাড়ি স্টান্ট করে চলেছে। পথচারীদের মধ্যে যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। এসব গাড়ির মধ্যে কোনটাতেই নম্বর প্লেট লাগানো ছিল না। প্রচন্ড হর্ণের শব্দে কান পাতা দায়। ভোগান্তিতে পড়ে যায় পথচারীরা। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। তাতেই টনক নড়ে পুলিশের।

পলুশ বাহিনী এসে দেখে গ্যাংস্টার অজয় ​​ঠাকুর কালো রঙের স্করপিওতে বসে ড্রাইভ করে যাচ্ছে। চারপাশে গাড়িটি ঘুরিয়ে চলেছে। পাশেই বসেছিলেন তার বান্ধবী। পুলিশ সতর্ক করলেও শোনে নি। এরপরই গ্রেপ্তার করতে তৎপর হয় পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে আত্মহত্যার হুমকিও দেয় সে। শেষ পর্যন্ত পুলিশের হাতে পাকরাও হয় ওই কুখ্যাত গ্যাংস্টার।

উল্লেখ্য, পুলিশ জানিয়েছে অজয়ের বিরুদ্ধে দুই ডজনেরও মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে পুলিশের ওপর হামলা, আত্মহত্যার চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি। প্রায় দুই বছর আগে এক চিকিৎসক দম্পতির নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এর জন্য জেলও খেটেছিল অজয়। কানপুরে অন্যতম গ্যাংস্টারদের মধ্যে অজয়ের নামও জড়িত আছে।

‘আমি জীবিত, পোস্টমর্টেম করবেন না’, পুলিশের কাছে কাতর আর্জি ‘মৃত’ যুবকের  

‘এমন শাস্তি চাই সাত প্রজন্ম যেন মনে রাখে’, দাবি জঙ্গি হানায় ছেলে হারানো শুভমের বাবার

পিকনিক স্পটে বাগদত্তার সামনেই ভয়াবহতার শিকার নাবালিকা, তারপর…

শিক্ষক-বিদায়ে বাঁধভাঙা কান্না পড়ুয়াদের, নেটানাগরিকদের চোখ ভিজল ভাইরাল ভিডিওতে

৩০ কোটির আয়কর নোটিশ পেয়ে হতবাক উত্তর প্রদেশের কৃষক

২৫তম বিবাহবার্ষিকীতে নাচতে নাচতেই লুটিয়ে পড়লেন, তার পর….

চাকরির প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে তিন তরুণীকে লাগাতার ধর্ষণ, নারকীয় ঘটনা যোগী রাজ্যে

পাকিস্তানি এজেন্টের কাছে গোপন তথ্য পাঠানোর অভিযোগে গ্রেফতার কানপুর অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মচারী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]