নিজস্ব প্রতিনিধি : সুনীতা আহুজা ও গোবিন্দার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা মজবুত তা বলিউডের অন্দরে অজানা নয়। একের পর এক সাক্ষাৎকারে তাঁদের প্রেমকাহিনি বারে বারে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তবে কীভাবে শুরু হয়েছিল এই জুটির প্রেমকাহিনি জানেন ? একবার এক সাক্ষাৎকারে মজার কাহিনি শেয়ার করলেন গোবিন্দা পত্নী। সম্প্রতি সুনীতা তাঁর শাশুড়ির সঙ্গে প্রথম আলাপ কেমন ছিল এই নিয়ে নানা খুঁটিনাটি তথ্য তুলে ধরেলন সকলের সামনে। আর তাতেই ফাঁস হল গোবিন্দা বাড়ির রহস্য।
স্বামী গোবিন্দাকে নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন সুনীতা। তাঁর কথায়, একসময় তিনি ভাবতেন গোবিন্দা আধুনিকতার দিক থেকে যথেষ্ট পিছিয়ে। কেননা গোবিন্দা ছোট পোশাক পছন্দ করতেন না। তাই বাধ্য হয়ে সুনীতাকে মার্জিত পোশাক পরতে হত। সুনীতা বারবরই গোবিন্দার মন জয়ের চেষ্টা করতেন। তাই সে চাইলেও ছোট পোশাক পরতে পারতেন না। এটা নিয়েও বহুবার গোবিন্দার সঙ্গে ঝগড়া-মারপিট হয়েছে।
মাত্র ১৫ বছর বয়সে গোবিন্দার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুনীতা।এই প্রসঙ্গে সুনীতা বলেন,‘আমি খুব ছোট ছিলাম। কীভাবে শাড়ি পরতে হয় জানতাম না। আমি শ্বশুরবাড়ির লোকজনদের মন জয় করতে চাইতাম। একদিন আমি শ্বাশুড়ির সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ভাল করে শাড়ি পরতে পারি নি। যেমন তেমন শাড়ি পরে দেখা করতে গিয়েছিলাম শ্বাশুড়ির সঙ্গে। ভালবাসায় কত কিনা করতে হয়। কিন্তু আমার শ্বাশুড়ি শাড়ি পরার ধরন না দেখে উল্টে জড়িয়ে ধরেছিলেন।’
উল্লেখ্য, বলিউডের অন্যতম সুখী দম্পত্তি হল গোবিন্দা-সুনীতা। সুনীতার বয়স মাত্র ১৫, তবে গোবিন্দার কথায় সুনীতা অনেক পরিণত ছিলেন। তিনি তাঁকে শিখিয়েছিলেন বৈবাহিক জীবনের পাঠ।