Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“হ্যাঁ, আমার মেয়ে!” মালদহের আমবাগানে অগ্নিদগ্ধ দেহের মিলল পরিচয়, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- অবশেষে মিলল পরিচয়। মালদহের চাঁচলের আমবাগানে পুড়িয়ে দেওয়া মহিলার দেহ শনাক্ত করল পরিবার। শুক্রবার সকালে আমবাগানে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছিল রক্তমাখা ছুরি, নাকছাবি, হার ইত্যাদি। এ বার ঘটনাস্থলের অদূরে জলাশয় থেকে একটি ব্যাগ খুঁজে পেয়েছে পুলিশ। তার ভিতরে আধার এবং ভোটার কার্ড ছিল। সেখান থেকে মৃতার পরিচয় জানার পর তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যেরা চাঁচল থানায় যোগাযোগ করেন। এক প্রৌঢ় জানিয়েছেন, মৃত মহিলা তারই মেয়ে।

পরিবার সূত্রে খবর, মৃতার বাপের বাড়ি চাঁচল থানারই দক্ষিণ শহর এলাকায়। বছর দশেক আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় তার বিয়ে হয়েছিল। মহিলার দুই সন্তানও রয়েছে। তবে বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। বাপের বাড়ির লোকজনের দাবি, তারা প্রাক্তন জামাইয়ের খোঁজখবর রাখেন না।

অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে আবু তাহের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান , অভিযুক্ত আবু তাহেরের সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কোনও গন্ডগোল থেকে কি এই খুনের ঘটনা ঘটেছে? এই বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

মালদহের জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার সামসি স্টেশনের সিসিটিভি ফুটেজে ধৃত যুবকের সঙ্গে এক জন মহিলাকে দেখা গিয়েছিল। পরে স্টেশন থেকে ওই যুবক যখন বেরিয়ে যান, তখন আর মহিলাকে দেখা যায়নি। বাকিটা তদন্তসাপেক্ষ। তবে পুলিশ মনে করছে, বৃহস্পতিবার রাতেই খুন করা হয়েছিল চাঁচলের বাসিন্দা ওই মহিলাকে। প্রমাণ লোপাটের জন্য তার দেহ পুড়িয়ে দেন খুনি। যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি মালতীপুরে চাঁচল-২ ব্লক অফিসের কাছে। সেখানে খড়ের গাদার ভিতরে ছিল মহিলার অগ্নিদগ্ধ দেহটি।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00