অসম এসটিফের জালে আরও দুই বাংলাদেশি জঙ্গি, ধৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতে নাশকতা চালাতে বিশাল ষড়যন্ত্র চালাচ্ছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। জেল থেকে একাধিক কুখ্যাত জঙ্গিকে মুক্তি দিয়ে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সহায়তায় সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দিয়েছে ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যে। ওই জঙ্গিদের পাকড়াও করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। আর ওই অভিযানে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরও দুই সদস্য পাকড়াও হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কোকড়াঝোড় জেলার নামাপাড়া থেকে ওই দুই জঙ্গিকে পাকড়াও করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃত দুই জঙ্গির নাম আবদুল জাহির শেখ ও সাবির মৃধা। উল্লেখ্য, গত এক সপ্তাহে অসম, পশ্চিমবঙ্গ ও কেরল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের মোট আট জঙ্গিকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করে নতুন করে জঙ্গি স্লিপার সেল গড়ে তোলা থেকে শুরু করে একাধিক চমকে ওঠার মতো তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

অসম পুলিশের তরফে গোপন সূত্রে খবর পেয়ে গত ১৭ ও ১৮ ডিসেম্বর বাংলাদেশি জঙ্গিদের পাকড়াও করতে ‘অপারেশন প্রঘাত’ শুরু হয়। ওই অভিযানে অসম থেকে পাঁচ জন, পশ্চিমবঙ্গ থেকে ২ জন এবং কেরল থেকে ১ আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে ভারতে নাশকতা চালাতে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের ষড়যন্ত্র সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়েন্দারা। শুধু তাই নয়, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়। তার মধ্যে রয়েছে একে-৪৭ রাইফেল, ৩৪টি বুলেট, ২৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, আইইডি, ক্রুড গ্রেনেড, ডিটোনেটর, ইলেক্টনিকস ডিভাইস।

গোয়েন্দারা মনে করছেন, শুধু এই আটজনই নয়, ইউনূস সরকার নাশকতা চালাতে আরও কয়েকশো জঙ্গিকে সীমান্ত পার করে ভারতে ঢুকিয়েছেন। ওই জঙ্গিদের হদিশ না পাওয়া গেলে ২৬ জানুয়ারির মধ্যে দেশ জুড়ে ধারাবাহিক নাশকতামূলক ঘটনা ঘটতে পারে। অসম পুলিশের স্পেশাল ডিজি হরমীত সিংহের দাবি, ভারতে জঙ্গি স্লিপার নতুন করে চালু করার উদ্দেশেই ধৃতরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। বাংলাদেশ ও পাকিস্তানের কুখ্যাত জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেই কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।

পাকিস্তানের হয়ে যুদ্ধে লড়তে ২,৭৫০ জঙ্গিকে জেল থেকে ছাড়ল ইউনূস সরকার

হিযবুত তাহরীর-সহ বিভিন্ন সংগঠনের জঙ্গিদের বিরুদ্ধে ২,৭৭২ মামলা প্রত্যাহার ইউনূস সরকারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]