নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনাকে ফেরত আনতে এবার বাংলাদেশ বিদেশ মন্ত্রণালয়ে চিঠি দিল দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টা। চুক্তি অনুযায়ী ভারত থেকে ফেরানো হবে শেখ হাসিনাকে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার পিলখানায় বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার। সেই থেকে ভারতেই আছেন তিনি। তাঁকে বিচারের জন্য দেশে ফিরতেই হবে। এই বিষয়ে বিদেশ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এক্সট্রা অডিশন চাওয়া হয়েছে বিদেশ মন্ত্রণালয়ের কাছে।
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘চুক্তি বিনিময়ের উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই ভারতে রয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চোখ রাঙানি দিয়ে চলেছে মোল্লা ইউনূস সরকার।