Turkey: হাসপাতালে ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তুরস্কে আচমকাই এক   হাসপাতালের ছাদের ওপর  ভেঙে পড়ল হেলিকপ্টার। আর তাতে এখন পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন বলে খবর । রবিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালের ছাদের ভেঙে পড়ে হেলিকপ্টার । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এদিন এই দুর্ঘটনাটি ঘটে।

 এই প্রসঙ্গে মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক   জানিয়েছেন, ‘উড্ডয়নের সময় হেলিকপ্টারটি  একটি হাসপাতালের চারতলায় আচমকাই ধাক্কা খায়। আর তাতে হুড়মুড়িয়ে হাসপাতালের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক ও এক কর্মী প্রাণ হারিয়েছেন।‘ দুর্ঘটনা প্রসঙ্গে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ‘হেলিকপ্টারটি আনতালিয়া শহরে যাওয়ার পথে মুগলা শহরের হাসপাতালে ভেঙে পড়ে। কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।‘ ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর মাঝ আকাশে তুরস্কের দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি  সংঘর্ষ হয়েছিল । আর তাতে  ছয় সেনা সদস্য নিহত হন।  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইস্পার্তা প্রদেশে বিমান  প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কয়েকদিনের মধ্যেই ঘটল পুনরাবৃত্তি। বারবার কেন ভেঙে পড়ছে হেলিকপ্টার তা নিয়ে উঠছে নানান প্রশ্ন ।

সম্পর্ক কীভাবে তৈরি হয়, পাক সমর্থক তুরস্ককে শেখাল ভারত

বয়কট তো নয়া ট্রেন্ড, অনেক আগেই তুরস্কের থেকে মুখ ফিরিয়েছে ভারত

পাকিস্তানকে সাড়ে তিনশো ড্রোন ও সামরিক প্রশিক্ষক দিয়ে সাহায্য করেছিল ভারত বিরোধী তুরস্ক

শ্রীলঙ্কায় ভয়াবহ কপ্টার দুর্ঘটনা, চার কম্যান্ডো সহ মৃত ৬

তুরস্কের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

1600 বছর পুরনো রোমান সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেল তুরস্কে

Pune: পাহাড়ি এলাকায় আচমকাই ভেঙে পড়ল বিমান, নিহত ৩

কেদারনাথে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]