Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্মীর ভাণ্ডারের পথে হাঁটছে আপ, জিতলে মহিলাদের মাসে ২,১০০টাকা দেওয়ার ঘোষণা কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর মসনদে বসার পর থেকেই মানুষের জন্য একের পর এক জনকল্যাণকর প্রকল্প গ্রহণ করেছেন। কন্যাশ্রী, রুপশ্রী থেকে লক্ষীর ভাণ্ডার, সব কিছুই তাঁর মস্তিষ্ক প্রসূত। তবে বর্তমানে লক্ষীর ভাণ্ডার প্রকল্প যথেষ্ট উল্লেখ্য। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১০০০ টাকা করে পান মহিলারা। বিরোধীদের দাবি, রাজ্যের বুকে একাধিক দুর্নীতি থাকলেও এই প্রকল্পের জন্য রাজ্যে ক্ষমতার মসনদে থেকে টিকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছে আপ।

বৃহস্পতিবার আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মহিলাদের জন্য একটি নতুন স্কিম ঘোষণা করেছেন। এই স্কিম অনুযায়ী প্রতি মাসে আম আদমি পার্টি মহিলাদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেবে আর ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জিতলে এটি দ্বিগুণ হয়ে ২,১০০ টাকা হবে।

এদিন মুখ্যমন্ত্রী অতীশিকে তার পাশে রেখে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমি দিল্লির জনগণের জন্য দুটি বড় ঘোষণা করতে এসেছি, দুটিই মহিলাদের জন্য। আমি আগে প্রতি মহিলাকে ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সকালে অতীশিজির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি পাস হয়েছে। এখন এটি পরিকল্পনাটি দিল্লিতে বাস্তবায়িত হয়েছে।  নির্বাচন ১০ থেকে ১৫  দিনের মধ্যে ঘোষণা করা হবে, তাই এখনই আপনার অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা সম্ভব নয়। এছাড়াও, কিছু মহিলা বলেছিলেন যে ১০০০ টাকা যথেষ্ট হবে না – মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির কারণে। তাই, আগামীকাল থেকে প্রতিমাসে  ২১০০টাকা দিয়ে রেজিস্ট্রেশন শুরু হবে “।

উল্লেখ্য, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগরি মামলায় গ্রেফতার করেন ইডি। দীর্ঘ ৬ মাস জেলে থাকার পর জামিন পান তিনি। এবার সেই আপ নেতাই দিল্লির মহিলাদের জন্য দিলেন প্রতিশ্রুতি।

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

অভিযোগ শোনার সময়েই মুখ্যমন্ত্রীকে কষে থাপ্পড়, আটক হামলাকারী

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

উপরাষ্ট্রপতি পদে ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত কেজরিওয়ালের

বিদেশি সাইবার চক্রের পর্দাফাঁস, দিল্লি থেকে ৩ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার

পঞ্জাবে জোর ধাক্কা আপের, দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন খারারের বিধায়ক

‘INDIA’ জোটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিল কেজরিওয়ালের আপ, বিজেপির সঙ্গী হচ্ছে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00