দেড় ঘণ্টা নেটে ব্যাট কোহলির, ব্রিসবেনে কেমন অনুশীলন চলছে রোহিতদের ?

Share:

নিজস্ব প্রতিনিধি : পার্‌থে দ্বিতীয় ইনিংস বাদে তিনটি ইনিংসেই সদ্যই ব্যর্থ হয়েছে ভারতের ব্যাটিং। পার্‌থে প্রথম ইনিংসে ১৫০, অ্যাডিলেডে দুই ইনিংসে ১৮০ ও ১৭৫ রান করেছে ভারত। ফলে ব্রিসবেন টেস্টের আগে দলের ব্যাটিংয়ের দিকে বেশি নজর দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর।

এদিকে বিরাট কোহলি দেড় ঘণ্টা ব্যাট করেছেন। অনেক ক্ষণ ধরে ব্যাট করেছেন রোহিত শর্মাও। ব্রিসবেনে পৌঁছেই পুরোদমে অনুশীলন শুরু করেছে ভারত। বুধবার অনুশীলনের শুরুতে ক্রিকেটারেরা গোল হয়ে দাঁড়ান। সেখানে কথা বলেন বিরাট কোহলি। ক্রিকেটারদের উদ্বুদ্ধও করেন তিনি। এরপরে শুরু হয় অনুশীলনের ঝড়।

 হাত-পা ঝেড়ে গা গরম করার কাজে লেগে পড়েন ক্রিকেটারেরা। এরপরেই শুরু হয় ফিল্ডিং অনুশীলন। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে দেখা যায় কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুলদের। নেটে সকলের আগে নামেন যশস্বী জয়সওয়াল ও রাহুল। বেশ কিছু ক্ষণ ধরে ব্যাট করেন তাঁরা। মাঝে মাঝে কোচ গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুলকে। নেটে সবচেয়ে বেশি ক্ষণ ব্যাট করেন কোহলি। প্রায় দেড় ঘণ্টা ছিলেন তিনি।

তবে এবার কোহলি কোন ঝুঁকি নিতে চাইছেন না। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার দিকে বেশি নজর দিচ্ছিলেন তিনি। পাশাপাশি ব্যাকফুটে খেলার চেষ্টাও করছিলেন। বেশ কয়েকটি কভার ড্রাইভ মারতে দেখা যায় তাঁকে। দেড় ঘণ্টা পরে নেট থেকে বেরিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করেন তিনি।

অন্য়ধিকে রোহিত নেটে ব্যাটিং শুরু করেন স্পিনারদের বিরুদ্ধে। এর থেকেই স্পষ্ট ব্রিসবেনেও মিডল অর্ডারে খেলতে দেখা যাবে তাঁকে। বেশ কিছুক্ষণ স্পিনারদের বিরুদ্ধে খেলার পর নবদীপ সাইনি, যশ দয়াল ও বাঁহাতি থ্রো-ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। তবে শুধু ব্যাটারেরা নন, বোলারেরাও অনুশীলন সারেন। মহম্মদ সিরাজকে দেখা যায় নিজের লাইন ও লেংথের দিকে নজর দিতে।

উল্লেখ্য, হাতে আর বেশি সময় নেই। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ আপাতত ১-১ রয়েছে। ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই সিরিজ় দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। ব্রিসবেনে জেতার লক্ষ্যে নামবে দু’দল। তাই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলিরা।

ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ, চোট পেলেন তরুণ পেসার

নতুন অধিনায়ক শুভমন গিলকে সতর্ক করলেন সুনীল গাভাসকার

শনিতেই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, কারা পাচ্ছেন ঠাঁই?

দেশ আগে, এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল টিম ইন্ডিয়া

‘আমি খুশি থাকতে চেয়েছিলাম…’ , টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়ার ৪ বছর পর মুখ খুললেন বিরাট

কিং কোহলিকে’ইগনোর’রিঙ্কুর!ইডেনের মঞ্চে দানা বাঁধল নয়া বিতর্ক

ভারত ফাইনালে ওঠায় কপাল পুড়ল পাকিস্তানের, কীভাবে জানেন?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেননি রোহিতরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]