Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরে দেখা: ফিকে মোদি ম্যাজিক, ৪০০ দূর অস্ত! ২৫০-র গণ্ডি পেরোতে পারল না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় প্রতিটি জনসভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ছিল ‘ অব কি বার ৪০০ পার’ স্লোগান। প্রধানমন্ত্রীর মতো অন্য বিজেপি নেতারাও সেই ধ্বনি তুলছিলেন সভা থেকে রোড-শোয়েতে। কিন্তু ২০২৪ সালের  লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই একেরবারে বদলে গেল পাশা। ৩০০ –র গণ্ডি ও পার করতে পারেনি   বিজেপি।  মাত্র ২৪০টি আসন গেরুয়া শিবির জয়ী হয়। আর তাতেই সরকার গড়তে মোদি -শাহকে তাকিয়ে থাকতে হয়েছিল  জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ-র অন্য শরিকদের দিকে।

বলা বাহুল্য , অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং  নীতীশ কুমারের দল জেডিইউ যদি বিজেপির সঙ্গে একজোট না হত তাহলে দেশের প্রধানমন্ত্রী আসনে  নরেন্দ্র মোদির বসা নিয়েও থাকত প্রশ্ন। অন্যদিকে লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে হাটাতে এক জোট হয়েছিল বিরোধীরা । আনুমানিক ২৬- ২৭ টি দল নিয়ে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। তাদের মূল টার্গেট  ছিল ‘ বিজেপি হাঁটাও’। তবে সেই লক্ষ্য কিছুটা হলেও পূরণ করতে পেরেছে বিরোধী জোট। তারা  একসঙ্গে লড়াই করে ২০১ টি আসনে জয়ী হয়।

নির্বাচন কমিশনের দেওয়া লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে একটা চিত্র স্পষ্ট যে , দিন দিন দেশে ফিকে হচ্ছে ‘মোদি ম্যাজিক’।  কারণ , ২০২৪ সালে নির্বাচনে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নিজের কেন্দ্র বারাণসীতেই জয়ের মার্জিন কমেছে ৬৮ শতাংশ । সেইসঙ্গে পোস্টার ব্যালটের গণনায় দেখা গিয়েছিল অজয় রাইয়ের থেকে এক লাখেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের গড়ে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু হু হু করে কমেছিল জয়ের ব্যবধান। এই চিত্র সামনে আসতেই রাজনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নিজেদের দলীয় নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণেই বিজেপির এই অবস্থা হচ্ছে।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00