ভাত বেঁচে গেছে ? তা দিয়েই বানিয়ে ফেলুন ‘সবুজ মোতি পোলাও’

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরু বলে কথা। রাতের খাবারটা ভাল না হলে ঘুমটা ঠিক ভাল হয় না। আর যদি ডিনারে পোলাও-কালিয়ার কথা ওঠে, তবে তো ড়া.. সরবে না মুখ থেকে। অত চিন্তা কেন ? বানিয়ে নিন সবুজ পোলাও। বেঁচে যাওয়া ভাত দিয়েই ঝট করে বানিয়ে নিতে পারবেন এই পোলাও। এই পোলাওয়ের নাম ‘সবুজ মোতি পোলাও’। সবুজ ভাতের আড়াল চমকাবে সবুজ মোতি। এই সবুজ মোতি হল কড়াইশুটি। তবে জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ৩ কাপ বেঁচে যাওয়া ভাত, ১ আঁটি পালং শাক, ১ আঁটি ধনেপাতা, ৩ কাপ ছাড়ানো কড়াইশুটি, পরিমাণ মত পুদিনা পাতা, নারকেল কোড়া, এক গাঁট আদা, ৪-৫ কোয়া রসুন, কাঁচালঙ্কা, ২ টি পেঁয়াজ, জিরে, ধনেগুড়ো, গরম মশলা, সামান্য চিনি, পরিমাণমতো লবন, সাদা তেল ও ঘি

প্রণালী : প্রথমে পালং শাকের পাতা কেটে গরম জলে ভাল করে ভাপিয়ে নিন। এর পরে পালং শাংকের পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচালঙ্কা, কোরানো নারকেল মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে।

আরও পড়ুন : শীতকালীন নৈশভোজে হোক ঝাল ঝাল ‘পোড়া মশলার মুরগি’

এরপর কড়ায় তেল আর ঘি গরম করে শুকনো লঙ্কা, জিরে দিয়ে সুগন্ধ বেরোলে কুঁচনো পেয়াজ দিয়ে দিন। পেঁয়াজে বাদামী রং ধরলে তার মধ্যে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিন। এর পরে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করে কড়াইয়ের মুখ ঢেকে ২-৩ মিনিট রান্না হতে দিন। তেল ছাড়লে ওর মধ্যে কড়াইশুটি দিয়ে আরও একবার ভাল করে নাড়া চাড়া করে কড়াইয়ের মুখ ঢেকে দিন। ৩-৪ মিনিট পরে এর মধ্যে বেঁচে যাওয়া ভাত দিয়ে নাড়াচাড়া করে উপরে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস রেডি সবুজ মোতি পোলাও।

আরও পড়ুন : চেখে দেখেছেন কী ঠাকুরবাড়ির হেঁশেলের সুস্বাদু এই পোলাও ?

শীতের পোশাক তুলে রাখছেন ? এগুলো মাথায় রাখছেন তো?

‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

বাগদেবীকে তুষ্ট করতে নিবেদন করুন ‘রাজভোগ’ পূর্ণ হবে মনের ইচ্ছে..

সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

রোগা হতে চান ? একবার চুমুক দিন এই পানীয়ে..

পাড়াগাঁয়ের নকশি পিঠে খেয়েছেন ? মুখে দিলেই অমৃত মনে হবে…

শীতের দুপুরে পাতে হোক পাহাড়ি চিকেন কারি, জানুন রেসিপি

চেখে দেখবেন নাকি ‘হান্ডি মাটন’ রইল প্রণালী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]