পাড়াগাঁয়ের নকশি পিঠে খেয়েছেন ? মুখে দিলেই অমৃত মনে হবে…

Share:

নিজস্ব প্রতিনিধি :  পৌষ পেরিয়ে মাঘ এসেছে, কথায় আছে মাঘের শীত বাঘেও ভয় পায়। এই শীতের মধ্যে দিব্যি লেপের তলা থেকে বেরিয়ে রান্নাঘরে পিঠে তৈরির ধুম পড়ে যায় বাড়ির মেয়ে-বউদের মধ্যে। এ যেন এক প্রতিযোগিতা..। চারিদিকে ম ম করে গুড়ের গন্ধ, চাল বাটার শব্দ, চিনির সুঘ্রাণ। বাংলার ঘরে ঘরে মা, বউদের হেঁশেল থেকে যে সব পিঠে তৈরি হয়ে বেরিয়ে আসে, তা রীতিমতো যেন রূপকথা ছাড়া আর কিছুই নয়। ‘ভোজনরসিক বাঙালী’ কথাটা খাপে খাপে সত্য। দুধপুলি থেকে শুরু করে ভাপা অনেক তো পিঠে খেয়েছেন, একবার চেখে দেখবেন নাকি পাড়াগাঁয়ের নকশি পিঠে। পিঠের স্বাদে ডুব দিতে চান ? তবে আমতা আমতা না করে জানুন রেসিপি।

উপকরণ : চালের গুঁড়ো ২ কাপ, জল ২ কাপ, স্বাদমত লবন, গুড়ের সেরা তৈরির জন্য লাগবে খেজুর গুড় ২ কাপ, তেল প্রয়োজন মতো, খেজুর কাঁটা বা বড় ছুঁচ বা টুথপিক, পাতলা টিন(খাঁজ কাটার জন্য) ও নতুন চিরুনি, এলাচ ও তেজপাতা

প্রণালী : প্রথমে কাঠের হাতা দিয়ে সব নেড়ে মিশিয়ে দিন। এরপর গ্যাস বন্ধ করে মণ্ডটি কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর মণ্ড ভালো করে মেখে নিন আটার মতো। সেই মণ্ড বেশ কয়েক ভাগে ভাগ করে নিন। এক একটি ভাগ নিয়ে মোটা করে রুটির মতো বেলে নিন।

এবার রুটির উপর সামান্য তেল মাখিয়ে নিন। খেজুর কাঁটা, ছুঁচ, চিরুনি দিয়ে ইচ্ছা মতো নকশা করে নিন। টিনের পাত দিয়ে পিঠের সাইডের ধারে খাঁজ কেটে নিন। এভাবে সব পিঠে বানানো হয়ে গেলে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিন। তেল গরম হলে একটা একটা করে পিঠে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিন। পিঠের এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে সাবধানে অন্য পিঠ উল্টে ভেজে নিন।

আরও পড়ুন : নয়া রেসিপি, এইভাবে পাটিসাপটা বানালে প্রেমে পড়ে যাবে সকলে..

সবগুলো পিঠে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নিয়ে আলাদা প্লেটে তুলে রাখুন। এবার সেরা তৈরির পালা। গুড়, তেজপাতা ও এলাচ জাল দিয়ে পিঠের সিরা তৈরি করে রাখুন। হালকা গরম গুড়ের সিরার মধ্যে ভেজে রাখা পিঠেগুলো এক মিনিট মতো ডুবিয়ে রাখুন। এরপর পিঠে থেকে অতিরিক্ত সিরা ঝরিয়ে পিঠেগুলো প্লেটে তুলে রাখুন। ব্যস তৈরি নকশা পিঠে।

শীতের পোশাক তুলে রাখছেন ? এগুলো মাথায় রাখছেন তো?

‘মরিচ মুরগি’ চেখে দেখবেন নাকি? ওজন থাকবে নিয়ন্ত্রণে…

সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

রোগা হতে চান ? একবার চুমুক দিন এই পানীয়ে..

শীতের দুপুরে পাতে হোক পাহাড়ি চিকেন কারি, জানুন রেসিপি

ভোজনরসিক বাঙালিরা রসনাবিলাস করুন চিকেন খিচুড়ি দিয়েই..

হাড়কাঁপানো শীতে একবার চুমুক দিন এই পানীয়ে, মজবে মন…

শীতকালে বাঙালির পেটে কী শুধুই পিঠে সয় ? কী বলছেন খাদ্যরসিকরা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]