সাবধান! বাড়িতে গীতা থাকলে ভুলেও করবেন না এই কাজ 

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : মনে করা হয় জগৎগুরু শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী থেকেই রচিত হয়েছিল শ্রীমদ্ভগবত গীতা। কথিত আছে, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনের মনের সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ ধর্ম ও কর্ম সম্পর্কে যা উপদেশ ও পরামর্শ দিয়েছিলেন, তাই বর্ণিত আছে গীতার প্রতিটি পাতায়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই গীতা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় গ্রন্থ। প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন শাস্ত্রকাররা। মনে করা হয়, যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন, তিনি জীবনে সুখ, সাফল্য ও সমৃদ্ধি লাভ করে থাকেন।

জেনে রাখা ভালো, বাড়িতে গীতা থাকলে বেশ কিছু নিয়ম অনুসরণ করা একান্ত জরুরি, নাহলেই হতে পারে বিপদ । তাই বাড়িতে গীতা থাকলে যে কাজগুলো একদমই করা ঠিক না, সেই কাজগুলো জেনে নেওয়া যাক।

 

বাড়িতে গীতা রাখা ও গীতা পাঠের নিয়মবিধি :

  • মনে রাখা প্রয়োজন, গীতা হল পবিত্র ধর্মগ্রন্থ। তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন।
  • স্নান না করে গীতা স্পর্শ করবেন না। মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না। না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকটের মুখে আপনাকে পড়তে হতে পারে ।
  • গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন।
  • নিজের আসনে বসে গীতা পাঠ করুন। অন্য কারোর আসনে বসে গীতা পাঠ করবেন না। এতে আপনি গীতা পাঠের সম্পূর্ণ সুফল লাভ করবেন না।
  • দিনের যে কোনও সময় গীতা পাঠ করতে পারেন। তবে গীতার একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে পড়া বন্ধ করবেন না। একটা গোটা অধ্যায় শেষ করে তবেই পড়া ছেড়ে উঠতে পারেন।

গীতা পাঠের উপকারিতা :

  • যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয়, সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে।
  • গীতার মধ্যে ধর্ম, কর্ম, সুখ, সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে। তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যা সমাধান পাওয়া যায়।
  • যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন, তিনি জীবনে যে কোনও পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান। সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন।
  • গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায়। গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয়।
  • গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন। এর ফলে সব বাস্তু দোষ দূর হবে।
  • নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

১২ হাজার ফুট উচ্চতায় জন্মাষ্টমী উদযাপন, ইউলা কান্দায় শ্রীকৃষ্ণের ঐশ্বরিক পুজো

ভগবান ‘রাম’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাহুল গান্ধিকে হিন্দু সমাজ থেকে বহিষ্কারের ঘোষণা শঙ্করাচার্যের

ভারতের মুকুটে নয়া পালক, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা

‘সংখ্যাগরিষ্টদের ইচ্ছাই আইন’, বেফাঁস মন্তব্যে বিপাকে হাইকোর্টের বিচারপতি, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

আয়ানের সাথে বিবাহের পূর্বেই শ্রীকৃষ্ণের সাথে বিয়ে হয়েছিল শ্রীমতী রাধার, জানুন অজানা কাহিনী 

হিন্দুত্ব তুলে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]