নিজস্ব প্রতিনিধিঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচেই ১৯৮ রান করে অলআউট হয়ে গেল বাংলাদেশ। এদিনের ম্যাচের প্রথম থেকেই ভারতীয় বোলারদের বিপক্ষে খেলতে নেমে চাপে পড়তে হয় বাংলাদেশের ব্যাটারদের। সেইজন্য শিরোপা ধরে রাখতে হলে ভারতকে ১৯৯ রানের মধ্যেই আটকাতে হবে যুব টাইগারদের।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ । এরপরেই ভারতীয় বোলিংয়ের জেরে তাদের পড়তে হয় চাপে। ওপেনার হিসাবে কালাম সিদ্দিকি ১৬ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। এরপরেই আরেক ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ২০ রান করেন। সেই সঙ্গে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ২৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন । তবে ম্যাচের প্রথম ওভারে যুধাজিৎ গুহর বলে ছক্কা মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন জাওয়াদ আবরার।
অন্যদিকে এদিনের ম্যাচের রাশ ধরেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। তাদের জুটি করেন ৬২ রান। এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ফরিদ হাসান। তিনি করেন মাত্র ৩৯ রান। পাশাপাশি এই ম্যাচে ভারতের মোট ৭ বোলার দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন । এরমধ্যে জোড়া উইকেট নিয়েছেন হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা। আর একটি করে উইকেট নিয়েছেন কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুশ মাহত্রে। এখান থেকেই স্পষ্ট যে ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতি স্বীকার করেছে বাংলাদেশের ব্যাটাররা ।